সাগর উত্তাল ‘পাবুকে’র তাণ্ডবে! উত্তাল আন্দামান, অভিমুখ বদলের পূর্বাভাস হাওয়া অফিসের

‘পাবুক’ শুক্রবারই এক দফায় সাইক্লোনের রূপ নিয়ে থাইল্যান্ডের দ্বীপাঞ্চলে আছড়ে পড়েছে। তারপরও আন্দামান সাগরে দিয়ে বয়ে চলার সময়ে ফের শক্তি সঞ্চ করে সক্রিয় রয়েছে পাবুক।

'পাবুক' শুক্রবারই এক দফায় সাইক্লোনের রূপ নিয়ে থাইল্যান্ডের দ্বীপাঞ্চলে আছড়ে পড়েছে। তারপরও আন্দামান সাগরে দিয়ে বয়ে চলার সময়ে ফের শক্তি সঞ্চ করে সক্রিয় রয়েছে পাবুক। নতুন শক্তির এই পাবুকের জেরে আন্দামান সাগর উত্তাল। আন্দামানে আছড়ে পড়ার পর ক্রান্তীয় এই ঝড় আবার ঘুরে যাবে মায়ানমারের দিকে।

ধেয়ে আসছে আন্দামানে

ধেয়ে আসছে আন্দামানে

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, থাইল্যান্ডের পূর্ব উপকূল লন্ডভন্ড করে পাবুক ৭৫ কিলেমিটার বেগে ধেয়ে আসছে আন্দামানের দিকে। যার জেরে বিশাল ঢেউ আছড়ে পড়েছে আন্দামানের সৈকতেও। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই বিপর্যস্ত আন্দামান। শুক্রবার থেকেই উত্তাল ছিল সমুদ্র।

শনি থেকে সোম দুর্যোগ

শনি থেকে সোম দুর্যোগ

পাবুকের জেরে শুক্রবার রাত থেকেই প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে আন্দামানে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনি থেকে সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির চলবে আন্দামান দ্বীপপুঞ্জে। সেইসঙ্গে ৫০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বইবে।

অভিমুখ বদলে মায়ানমারে

অভিমুখ বদলে মায়ানমারে

রবিবার আন্দামানে আছড়ে পড়ার কথা পাবুকের। আবহাওয়ার অফিসের পূর্বাভাস, আন্দামান উপকূলে আছড়ে পড়ার পর পাবুক অভিমুখ বদল করবে। মায়ানমারের দিকে পাবুক ঘুরে যাবে। তবে তা অনেকাংশেই শক্তিক্ষয় করবে। ফলে মায়ানমার উপকূলে পাবুকের তাণ্ডব চালানোর ক্ষমচতা অনেকাংশো লোপ পাবে।

শীতের কামড় জারি বাংলায়

শীতের কামড় জারি বাংলায়

মায়ানমারের দিকে ঘুরে যাওয়ায় এ রাজ্যে পাবুক কোনও প্রভাব ফেলতে পারবে না। এ যাত্রায় বাংলার শীত রক্ষা পেল। আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানান, আরও তিনদিন শীত মারকাটারি ব্যাটিং করবে বাংলার বুকে। ৭২ ঘণ্টায় শীত কমার কোনও সম্ভাবনা নেই।

লন্ডভন্ড পাক পানাঙ্গ

লন্ডভন্ড পাক পানাঙ্গ

শুক্রবার প্রবল ঘূর্ণির দাপটে লন্ডভন্ড হয়ে গিয়েছে থাইল্যান্ডের পাক পানাঙ্গ দ্বীপ। উপড়ে পড়েছে গাছ। বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিড়ে একাকার কাণ্ড। তারপর নাগাড়ে বৃষ্টি চলছে। থাইল্যান্ডের দ্বীপাঞ্চলে আছড়ে পড়ার পর ঝড় ক্রমশ পশ্চিম দিকে এগোচ্ছে। থাইল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছে হরপা বান ও ভূমিধসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+