‘পাবুকে’র ঘূর্ণিপাকে বিধ্বস্ত আন্দামান, দু-ঘণ্টার তাণ্ডবের পর ঝড় মায়ানমার অভিমুখী

থাই-দ্বীপের পর পাবুক হানা দিল পোর্ট ব্লেয়ার উপকূলে। চিন সাগরে ঘণীভূত নিম্মচাপ আন্দামান সাগরে দুদিন তাণ্ডব চালানোর পর আছড়ে পড়ে উপকূলে।

থাই-দ্বীপের পর পাবুক হানা দিল পোর্ট ব্লেয়ার উপকূলে। চিন সাগরে ঘণীভূত নিম্মচাপ আন্দামান সাগরে দুদিন তাণ্ডব চালানোর পর আছড়ে পড়ে উপকূলে। তারপর টানা দু-ঘণ্টা ধরে ঘূর্ণিপাকে বিধ্বস্ত করে আন্দামানকে। ১০ থেকে ১৫ ফুট ঢেউ তো ছিলই, সেইসঙ্গে ৭৫ কিলোমিটার বেগে ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় আন্দামানের বিস্তীর্ণ এলাকা।

‘পাবুকে’র ঘূর্ণিপাকে বিধ্বস্ত আন্দামান, দু-ঘণ্টা তাণ্ডব

কেন্দ্রীয় হাওয়া অফিস জানিয়েছে, আন্দামান সাগরে শক্তি বাড়িয়ে আন্দামান দ্বীপের উপর দিয়ে বয়ে যায়। এর ফলে বহু গাছ উপড়ে পড়েছে। সমুদ্র সংলগ্ন ছোট বাড়ি-ঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বাড়ি-ঘর ভেঙে পড়েছে। রাতভর তাণ্ডব চালানোর পর সোমবার সকালে পাবুক ঘুরে গিয়েছে মায়ানমারের দিকে।

পাবুক শক্তিক্ষয়ের পর মায়ানমারের দিকে বয়ে যেতে শুরু করলেও, আন্দামানে সোমবার ভারী বৃষ্টিপাত হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে এই ঝড় প্রভাব না ফেললেও আন্দামানে আছড়ে পড়ার পরই বাংলার শীতে কোপ ফেলেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিন অনেকটাই বেশি ছিল। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে থাইল্যান্ডের উপকূলে তাণ্ডব চালায় পাবুক। তছনছ করে দেয় উপকূলবর্তী এলাকা। গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে একাকার কাণ্ড। থাইল্যান্ডের দ্বীপাঞ্চলে আছড়ে পড়ার পর ঝড় ক্রমশ পশ্চিম দিকে এগোতে থাকে। পাবুকের তাণ্ডবে আন্দামান দ্বীপেরও বীভৎস অবস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+