সাগরে ফুঁসছে সাইক্লোন 'নিভার'! বিপর্যয় আছড়ে পড়ার আশঙ্কায় জারি হল সতর্কতা

সাগরে ফুঁসছে সাইক্লোন 'নিভার'! আছড়ে পড়ার আশঙ্কা ঘিরে সতর্কতা জারি

আরও এক সাইক্লোনের অপেক্ষায়প্রহর গোনার পালা শুরু! আম্ফান, গতির বিপুল ক্ষতির পর এবার সাইক্লোন 'নিভার' (Cyclone Nivar) কে ঘিরে আতঙ্ক, উদ্বেগ শুরু হয়েছে বঙ্গোপসাগরের উপকূল বরাবর বহু রাজ্যে। আইএমডি ইতিমধ্যেই জারি করেছে সতর্কতা।

 শীতকালে সাইক্লোন ও আবহাওয়ার খবর

শীতকালে সাইক্লোন ও আবহাওয়ার খবর

আগেই মৌসমভবন জানিয়েছে যে ২০২০ সালের শীতকাল মূলত শৈত্যপ্রবাহ ও সাইক্লোনের মধ্যে দিয়েই কাটবে। মূলত নভেম্বর মাসে সাইক্লোন আছড়ে পাড়ার বার্তাও দিয়েছে আইএমডি। আর সেই বার্তাকে সত্যি করে এবার বঙ্গোপসাগরে ফুঁসছে সাইক্লোন নিভার।

 নিভার ও ঝড়ের নামকরণ

নিভার ও ঝড়ের নামকরণ

এর আগে জানানো হয়, লা নিনা পরিস্থিতি তৈরি হওয়ায় সাইক্লোনের সম্ভাবনা বাড়ছে। তেমনই ক্রান্তির ঝড় সাউদিল , 'গতি'র পর 'নিবার' নাম নিয়ে ভারতে প্রবেশ করতে পারে। প্রসঙ্গত, এই নিবার নামটি ইরানের দেওয়া। এবার তা বঙ্গোপসাগরের দক্ষিণ উপকূল বরাবর আছড়ে পড়ার আশঙ্কা।

ঝড়ের গতিবেগ ও ল্যান্ডফল

ঝড়ের গতিবেগ ও ল্যান্ডফল

জানা যাচ্ছে, ঝড়ের গতিবেগ ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগ য়পার করে যেতে পারে ল্যান্ডফলের সময়। জানা যাচ্ছে, এই ঝড় তামিলনাড়ুতে ল্যান্ডফল করবে। উত্তর তামিলনাড়ুতে এই ঝড় আছড়ে পড়ার কথা।

কোথায় আছড়ে পড়তে পারে নিভার?

কোথায় আছড়ে পড়তে পারে নিভার?

প্রসঙ্গত, সাইক্লোন 'নিভার' অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। ইতিমধ্যেই রায়ালসীমা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে এই ঝড় নিয়ে সতর্কতা জারি হয়েছে।

 সাইক্লোন নিভার কবে আছড়ে পড়তে পারে!

সাইক্লোন নিভার কবে আছড়ে পড়তে পারে!

ইতিমধ্যেই বঙ্গোপসাগরের উপকূল লাগোয়া অন্ধ্র, রায়ালসীমাতে কৃষিক্ষেত্রর নিয়ে উদ্বেগ শুরু হয়েছে সাইক্লোন নিভারকে ঘিরে। জানা গিয়েছে, এই সাইক্লোনের দাপটে আগামী ২৫, ২৬ নভেম্বর পূর্ব গোদাবরী জেলায় ব্যাপক বৃষ্টিপাত হবে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+