সাইক্লোন 'নিভার' ধেয়ে আসছে প্রবল বিপর্যয় নিয়ে! লাল-কমলা সতর্কতা পর পর রাজ্যে

সাইক্লোন 'নিভার' ধেয়ে আসছে প্রবল বিপর্যয় নিয়ে! রেড অ্যলার্ট, অরেঞ্জ অ্যালার্ট পর পর রাজ্যে

শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। সাইক্লোন 'নিভার' (Cyclone Nivar) এবার ক্রমেই ফুঁসে উঠতে শুরু করে দিয়েছে বঙ্গোপসাগরের বুকে। আর নিভার ঘিরে ইতিমধ্যেই মৌসম ভবনের তরফে একাধিক তথ্য জানানো হয়েছে।

 রেড অ্যালার্টে কোন রাজ্য?

রেড অ্যালার্টে কোন রাজ্য?

চেন্নাই থেকে এই মুহূর্তে প্রায় ৬৩০ কিলোমিটার দূরে রয়েছে সাইক্লোন নিভার। মূলত, চেন্নাই থেকে এটি দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগরের বুকে। যা আর কিছু দিনের মধ্যে তামিলনাড়ু ও শ্রীলঙ্কাকে প্রবল হারে বিপর্যস্ত করতে চলেছে। ফলে আপাতত রেড অ্যালার্টে তামিলনাড়ু।

 অরেঞ্জ অ্যালার্টে কোন রাজ্য!

অরেঞ্জ অ্যালার্টে কোন রাজ্য!

এদিকে, শুধুমাত্র তামিলনাড়ু নয়। দক্ষিণের অন্ধ্রপ্রদেশেও প্রবল বেগে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন নিভার। ফলে অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা রয়েছে অরেঞ্জ অ্যালার্টে। অরেঞ্জ অ্যালার্ট রয়েছে দক্ষিণ কর্ণাটক, রায়ালসিমা, তেলাঙ্গানাতে।

প্রবল হাওয়ার দাপট শুরু হচ্ছে!

প্রবল হাওয়ার দাপট শুরু হচ্ছে!

বঙ্গোপসাগরের উপকূলে ধাক্কা মারতে আর খানিক সময়ের অপেক্ষা সাইক্লোন নিভারের। ইতিমধ্যেই সতর্ক বার্তায় মৌসম ভবন জানিয়েছে , প্রবল হাওয়ার তেজ নিভারের ল্যান্ডফলের বহু আগে থেকেই শুরু হবে। ফলে সেবিষয়ে যেন স্থানীয় প্রশাসন সতর্ক থাকে।

 কাঁপছে পুদচেরি,কারাইকাল

কাঁপছে পুদচেরি,কারাইকাল

আতঙ্ক উদ্বেগে কাঁপছে পুদুচেরি কারাইকাল। উত্তরপূর্ব শ্রীলঙ্কা ছাড়াও ভারতের কারাইকাল ও পুদুচেরিতেও প্রবল হারে আছড়ে পড়তে চলেছে দানবীয় সাইক্লোন নিভার।

নিভার কবে আসছে!

নিভার কবে আসছে!

এদিন মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, নিভার মূলত, ২৫ নভেম্বর নাগাদ আছড়ে পড়তে চলেছে ভারতের দক্ষিণ দিকে। তামিলনাড়ু উপকূল ছাড়াতেই তা প্রবল আকার নেবে। এছাড়া তামিলনাড়ু ও পুদুচেরিতে সেদিন প্রবল হারে বৃষ্টিপাতের আশঙ্কা রয়ে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+