এগোচ্ছে 'নিসর্গ', উত্তাল আরব সাগর, ১৮৬১-র পর প্রথম বিধ্বংসী ঘূর্ণিঝড়ে মুখোমুখি হতে চলেছে মুম্বই
Cyclone Nisarga updates in Bengali: ১৮৯১-র পর প্রথম বিধ্বংসী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে চলেছে মুম্বই
ধেয়ে আসছে 'নিসর্গ'। কাঁপছে মুম্বই। একশো বছর এই প্রথব নিসর্গের মত বিধ্বংসী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে চলেছে বাণিজ্য নগরী। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামিকালই মুম্বইয়ের উপকূলে আছড়ে পড়বে বিধ্বংসী ঘূর্ণিঝড় নিসর্গ। তার আগেই থেকে জানান দিচ্ছে সমুদ্র।

ধেয়ে আসছে নিসর্গ
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই মুম্বইয়ের উপকূলে সর্বশক্তি নিেয় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় নিসর্গ। বিধ্বংসী তাণ্ডব চালাবে গুজরাট আর মুম্বই উপকূলে। তার আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন মুম্বইবাসী। আরব সাগরে ক্রমশ শক্তিবৃদ্ধি করছে নিসর্গ। উত্তাল হয়ে উঠেছে আরব সাগর। মেঘ ঘনাতে শুরু করেছে মুম্বইয়ের আকাশে।

একশো বছর পরে আসছে বিধ্বংসী নিসগ্র
১৮৯১ সালের পর পর এরকম ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি হয়নি বাণিজ্য নগরি। এতোটাই শক্তিশালী হয়ে উঠেছে নিসর্গ এমনই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ঘণ্চায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে নিসর্গ। বুধবার দুপুরে মুম্বইয়ের কাছে উপকূলে আছড়ে পড়ার কথা। ইতিমধ্যেই গুজরাট উপকূলের ২০,০০০ গ্রাম খালি করে দেওয়া হয়েছে। মুম্বই শহরের উপকূলবর্তী এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে। তাঁদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

মোদী- অমিত শাহের ফোন
ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েেছন তাঁরা। ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলার জন্য এনডিআরএফের ১৫টি টিম গুজরাতে পৌঁছে গিয়েছে। মৎস্যজীবীদে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

করোনা সংকট দুই রাজ্যে
এরই মধ্যে আবার করোনা ভাইরাসের সংকট রয়েছে দুই রাজ্যে। সবচেয়ে বেশি করোনা ভাইরাসের সংক্রমণ রয়েছে মহারাষ্ট্রে। তার পরেই গুজরাত। দুই রাজ্যেই করোনা সংক্রমণ গোটা দেশের মধ্যে সর্বাধিক। তার উপরে ঘূর্ণিঝড় নিসর্গের ভ্রুকুটি আরও চাপ বাড়িয়েছে রাজ্য সরকারের।












Click it and Unblock the Notifications