১২ ঘণ্টায় আরও শক্তি বৃদ্ধি, ভয়ঙ্কর বেগে বুধবার আলিবাগে আছড়ে পড়বে 'ঘূর্ণিঝড় নিসর্গ'
১২ ঘণ্টায় আরও শক্তি বৃদ্ধি, ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বুধবার আলিবাগে আছড়ে পড়বে 'ঘূর্ণিঝড় নিসর্গ'
১২ ঘণ্টার মধ্যে আরও শক্তি বৃদ্ধি করবে ঘূর্ণিঝড় নিসর্গ। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামিকাল সকাল ১১টা নাগাদ আলিবাগে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। ঘণ্টায় ১০০ কিলোমিটার হবে ঝড়ে গতি। আজ বিকেল থেকেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ১২৯ বছরে এই প্রবল শক্তিশালী ঝড়ের সম্মুখীন হতে চলেছে বাণিজ্য নগরি।

১২ ঘণ্টায় আরও শক্তিবৃদ্ধি
আরব সাগরে এখন অবস্থান করছে নিসর্গ। আগামী ১২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ১২ ঘণ্টায় আরব সাগর থেকে আরও জলীয় বাস্প সংগ্রহ করে শক্তি সঞ্চয় করবে নিসর্গ। ঠিক যেমনটা করেছিল আম্ফান। মধ্যরাত থেকেই মুম্বইয়ের দিকে এগোতে শুরু করবে নিসর্গ। প্রবল হবে তার শক্তি। ১২৯ বছরে এমন শক্তিশালী ঘূর্ণিঝড় দেখেনি মুম্বই।

আলিবাগে আছড়ে পড়বে নিসর্গ
মধ্যরাত থেকে এগিয়ে আসতে শুরু করবে আম্ফান। মুম্বই ওবং দমনের ২৬০ কিলোমিটার রাস্তার মধ্যে যেকোনও একটি জায়গায় আছড়ে পড়তে পারে নিসর্গ এমনই আন্দাজ আবহাওয়া বিদদের। যদি তাঁরা মনে করছেন আলিবাগেই আছড়ে পড়বে আম্ফান। কারণ তেমনই গতিবিধি লক্ষ্য করা গিয়েছে।

লাল সতর্কতা জারি
ইতিমধ্যেই মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মুম্বই এবং পালঘরে বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন। একই সঙ্গে ফ্ল্যাশ ফ্লাডের সতর্কতা জারি করা হয়েছে রত্নগিরি, থানে, মুম্বই, পালঘর এবং নাসিকে।

প্রস্তুত এনডিআরএফ
পরিস্থিতি মোকাবিলায় মহারাষ্ট্রে ১৫টি এনডিআরএফের টিম মোতায়েন করা হয়েছে। অন্যদিকে গুজরাতে মোতায়েন করা হয়েছে ৩৩টি এনডিআরএফের টিম। গুজরাতের উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications