প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’! মুম্বইয়ে আছড়ে পড়ে তিনদিন ভর তাণ্ডব চালাবে
আরব সাগরের উপর গতি বাড়িয়েছে নিসর্গ। মঙ্গলবার রাত পর্যন্তও ১১ কিমি প্রতি ঘণ্টা বেগে মুম্বইয়ের দিকে এগিয়ে আসছিল। এখন তা বাড়়িয়ে ২০ কিলোমিটার করে ফেলেছে ঘূর্ণিঝড়।
ঘূর্ণিঝড় নিসর্গ শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে মুম্বই উপকূলের দিকে। আরব সাগরের উপর গতি বাড়িয়েছে নিসর্গ। মঙ্গলবার রাত পর্যন্তও ১১ কিমি প্রতি ঘণ্টা বেগে মুম্বইয়ের দিকে এগিয়ে আসছিল। এখন তা বাড়়িয়ে ২০ কিলোমিটার করে ফেলেছে ঘূর্ণিঝড়। আছড়ে পড়ার আগে ২৪ থেকে ৩০ কিলোমিটার বেগে এগোবে এই ঘূর্ণিপাক।

২৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে নিসর্গ
মৌসম ভবন জানিয়েছে ভারতের পশ্চিম উপকূলে নিসর্গ প্রায় ১২৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে। উপকূল বরাবর গুজরাটের দিয়ে খানিকটা ধেয়ে গিয়েই প্রবেশ করবে মূল ভুখণ্ডে। আর মাত্র ঘণ্টা পাঁচেকের মধ্যেই তাণ্ডবলীলা শুরু করে দেবে এই ঘূর্ণিঝড়। মুম্বই উপকূলবর্তী এলাকায় চলছে ঝড়বৃষ্টি।

উত্তরদিকে ঘুরেই অতি শক্তিশালী হয়ে উঠবে ঝড়
ঘূর্ণিঝড়টি মুম্বইয়ে ভূমি ছুঁয়েই উত্তর অভিমুখে এগিয়ে যাবে উপকূল বরাবর। পূর্ব থেকে উত্তরদিকে ঘুরেই অতি শক্তিশালী হয়ে উঠবে ঝড়টি। তারপর ফের উত্তর-পূর্ব দিকে ঘুরে অগ্রসহ হয়ে মহারাষ্ট্রের হরিহরেশ্বরের কাছে আছড়ে পড়ে মূল ভূখণ্ডে ঢুকে যাবে। নাগপুরের পাশে দিয়ে তা বয়ে যাবে এলাহাবাদের দিকে।

ঘূর্ণিঝড়ের মোকাবিলায় তৈরি সেনা
ইতিমধ্যে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে্ মানুষজনকে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় তৈরি কোস্টগার্ড, ইন্ডিয়ান নেভি, জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকেও নামানো হয়েছে উদ্ধার কাজে। সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। অধিকাংশই ফিরে এসেছে ঝড়ের তাণ্ডব শুরুর আগে।

ঘূর্ণিঝড় মুম্বই উপকূলে আছড়ে পড়ার সময় গতিবেগ
সর্বোচ্চ ঘণ্টায় ১২৫ কিলোমিটার বেগে বইবে নিসর্গ
মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, আরব সাগরে সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড় মুম্বই উপকূলে আছড়ে পড়ার সময় গতিবেগ দাঁড়াবে ১০৫ থেকে ১১৫ কিলোমিটার। আর সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১২৫ কিলোমিটার। সেইসঙ্গে অতি ভারী বৃষ্টি ও তীব্র জলোচ্ছ্বাসের সতর্কতাও জারি করা হয়েছে।

ভারতীয় ভূখণ্ডে ঢুকে তিনদিন ভর তাণ্ডব
এবার ঘূর্ণিঝড় নিসর্গ মুম্বইয়ে আছড়ে পড়ার পর মহারাষ্ট্রের বুকে তাণ্ডব চালাবে দীর্ঘক্ষণ ধরে। বিকেল পর্যন্ত এই ঝড়ের তাণ্ডব চলবে। এরপর ঝড় ক্রমশ নাগপুরের দিকে চলে যাবে। বৃহস্পতিবার নাগপুরের পাশ দিয়ে বয়ে যাবে এলাহাবাদ অভিমুখে। ঝড়টি বুধবার থেকে শুক্রবার পর্যন্ত স্থলভাগে থাকবে। ভারতীয় ভূখণ্ডে ঢুকে তিনদিন ভর তাণ্ডব চালিয়ে যাবে।

১৩৮ বছর পর আবার মুম্বইয়ে বিরল ঝড়
ভৌগলিক অবস্থানের কারণেই মুম্বইয়ে সাধারণত কোনও ঝড় আছড়ে পড়ে না। মুম্বইয়ে ঝড় আছড়ে পড়া খুব বিরল ঘটনা। ১৩৮ বছর আগে শেষবার ঝড় হয়েছিল মুম্বইয়ে। সেই ঝড়় বোম্বে সাইক্লোন নামে পরিচিত ছিল। সম্প্রতি ঘূর্ণিঝড় বায়ু ২০১৭ সালে গুজরাট উপকূলে হানা দিয়েছিল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications