১২৫ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিসর্গ! মুম্বইয়ে তিনঘণ্টা ধরে চলবে তাণ্ডব
১২৫ কিমি বেগে আছড়ে পড়ল নিসর্গ! তিনঘণ্টা ধরে তাণ্ডব
ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়ল মুম্বইয়ে। ১৩৮ বছর পর ১২৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড়। দুপুর ১টা নাগাদ মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়ে নিসর্গ। মৌসম ভবন জানিয়েছে, অন্তত তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালাবে মহারাষ্ট্র উপকূলে। তারপর মূল ভূখণ্ড ঢুকে তীব্র থেকে তীব্রতর ঘূর্ণিঝড়ের পরিণত নিসর্গ বয়ে যাবে নাগপুর অভিমুখে।
|
ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়তেই গতি বেড়ে গেল আরও
মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগ সন্নিকটে ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়ে। তার আগেই মুম্বই এবং মুম্বইয়ের পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার ঝড়-বৃষ্টি চলছিল। প্রায় ১০০ কিমি বেগে ঝড় বইছিল সকাল থেকে। ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়তেই গতি বেড়ে গেল আরও। গোয়াতেও ভারী বৃষ্টি চলছে। নিচু অঞ্চলে বন্যা হয়ে গিয়েছে। উপকূলবর্তী অন্যান্য এলাকাতেও প্রবল বর্ষণ শুরু হয়ে গিয়েছে। সঙ্গে ঝড়ও শুরু হয়েছে।
|
ঘণ্টা তিনেক ধরে চলবে ঝড়ের ল্যান্ড ফল
ঘূর্ণিঝড় নিসর্গ শক্তি বাড়িয়ে ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়ার পর তিন ঘণ্টা ধরে চতাণ্জব চালাবে। উপকূল বরাবর গুজরাটের দিয়ে খানিকটা ধেয়ে গিয়েই প্রবেশ করবে মূল ভুখণ্ডে। প্রায় ঘণ্টা তিনেক ধরে চলবে ঝড়ের এই ল্যান্ড ফল। ঘূর্ণিঝড়টি মুম্বইয়ে ভূমি ছুঁয়েই উত্তর অভিমুখে এগিয়ে যাওয়ার পর ভূখণ্ডে প্রবেশ করতে শুরু করবে।
|
তিনদিনভর তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় নিসর্গ
পূর্ব থেকে উত্তরদিকে ঘুরেই অতি শক্তিশালী হয়ে ওঠে ঘূর্ণিঝড়টি। তারপর ফের উত্তর-পূর্ব দিকে ঘুরে অগ্রসর হয়ে মহারাষ্ট্রের হরিহরেশ্বরের কাছ দিয়ে মূল ভূখণ্ডে ঢুকে যাবে। নাগপুরের পাশে দিয়ে তা বয়ে যাবে এলাহাবাদের দিকে। তিনদিনভর তাণ্ডব চালাবে ঝড়। তারপর শক্তি হারিয়ে ফেলবে।

বিপর্যয় মোকাবিলায় মোট ৩০টি দল
এদিকে বিপর্যয় মোকাবিলায় মোট ৩০টি দল নামানো হয়েছে। উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে্ মানুষজনকে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় উদ্ধারকার্যে নেমে পড়েছে কোস্টগার্ড, ইন্ডিয়ান নেভি, জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকেও নামানো হয়েছে উদ্ধার কাজে।












Click it and Unblock the Notifications