নিসর্গের মহাপ্রলয় তাণ্ডবের পরই মৃত্যু সংবাদ উঠে এল! উদ্বেগ মহারাষ্ট্র জুড়ে
নিসর্গের মহাপ্রলয় তাণ্ডবের পরই মৃত্যু সংবাদ উঠে এল! উদ্বেগ মহারাষ্ট্র জুড়ে
কোথায় উড়ে গিয়েছে মাথার চাল, কোথাও আবার বাড়ি ভেহেছে। কোনও জায়গায় ইলেকট্রিকের পোল উপড়ে গেছে তো কোথাও রাস্তার মাঝে গাছ পড়েছে। এমনই সমস্ত দৃশ্য মহারাষ্ট্র জুড়ে ইতি উতি দেখা যাচ্ছে।

এদিকে, আলিবাগে এক ৫৮ বছরের ব্যক্তি ইলেক্ট্রিক পোল চাপা পড়ে মারা গিয়েছেন বলে খবর। আলিবাগের উমতে গ্রামে সাইক্লোন নিসর্গের দাপটে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। তবে এই মৃত্যু ছাড়া
আর কোনও মৃত্য়ুর খবর এখনও পর্যন্ত সাইক্লোন নিসর্গের জেরে পাওয়া যায়নি।
১২০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগ নিয়ে এদিন মহারাষ্ট্রের দক্ষিণ আলিবাগে আছড়ে পড়ে সাইক্লোন নিসর্গ। যার জেরে এদিন দুপুর থেকেই প্রবল তাণ্ডব দেখা যায় মাহারাষ্ট্রের বিভিন্ন জায়গায়। সন্ধ্যে ৭ টা পর্যন্ত বিমান পরিষেবা সেখানে বন্ধ হয়ে যায়। বন্ধ থাকে বান্দ্রা -ওরলি সি লিঙ্ক।












Click it and Unblock the Notifications