শক্তি হারিয়ে দুর্বল হল 'নিলোফার', স্বস্তির নিঃশ্বাস ফেলল গুজরাত

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বিকেলে গুজরাতে আছড়ে পড়ার কথা ছিল 'নিলোফার' ঘূর্ণিঝড়ের। আশঙ্কা করা হয়েছিল, অন্তত ঘণ্টায় ১২৫ কিলোমিটার গতিবেগে তা আছড়ে পড়বে স্থলভাগে। কিন্তু সমুদ্রেই শক্তি হারিয়ে ফেলে ঘূর্ণিঝড়টি। এর ফলে ৫০-৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে বৃষ্টিপাত ভালো হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
'নিলোফার'-এর সম্ভাব্য তাণ্ডবের কথা মাথায় রেখে কচ্ছ ও জামনগর জেলা থেকে ১৭ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বিপদ কেটে যাওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছে প্রশাসন।
কচ্ছের জেলাশাসক মহেন্দ্র প্যাটেল জানান, "তীব্র ঘূর্ণিঝড় নিলোফার শক্তি হারিয়ে একটি নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে আর ভয় নেই। যাদের আমরা ঘর থেকে উঠিয়ে ত্রাণশিবিরে এনেছিলাম, তাদের ফেরত পাঠিয়ে দিচ্ছি।"
More From
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications