Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোখার আশঙ্কা! নিরাপদে মানুষকে সরাতে নির্দেশ, তৈরি NDRF
Cyclone Mocha: ফের একবার সাইক্লোনের ভ্রকুটি বঙ্গোপসাগরে! আগামী ৬ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘুর্নাবর্ত। আর তা ধীরে ধীরে সাইক্লোনের আকার নিতে পারে বলে আশঙ্কা। এই অবস্থায় জরুরি বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
ইতিমধ্যে মৌসম ভবনের ( India Meteorological Department) তরফে সাইক্লোন তৈরির একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। আর তা দেওয়ার পরেই জরুরি বৈঠক বসলেন ওডিশার মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

দীর্ঘক্ষণ ধরে চলে এই বৈঠক। আর সেখানে যে কোনও পরিস্থিতির জন্যে আধিকারিকদের তৈরি থাকতে বলা হয়েছে। দ্রুত সাইক্লোন সেন্টারে মানুষজনকে সরানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে যারা নিচু এলাকাতে থাকেন তাঁদের দ্রুত সরানোর কথা বলা হয়েছে। পাশাপাশি প্রয়োজনে সাইক্লোন মোখা আছড়ে পড়ার পর পরিস্থিতি সামলাতে যোজনা তৈরি রাখার কথাও আধিকারিকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের।
পাশপাশি প্রত্যেকদিনই পরিস্থিতি পর্যালোচনা করতেও মুখ্যসচিব পিকে জানাকে নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, স্পেশাল রিলিফ কমিশনারকে রাজ্যের সমস্ত দফতর এবং জেলাগুলির সঙ্গে আলোচনা করে চলার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৈঠক শেষে মুখ্যসচিব পিকে জানা জানিয়েছেন, যদি সাইক্লোন মোখা আছড়ে পড়ে তাহলে যাতে একজন মানুষেরও মৃত্যু না হয় সেটি নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে জেলা আধিকারিকদের সাইক্লোন সেন্টারগুলিকে তৈরি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শুধু তাই নয়, ১৭ টি NDRF-এর দল এবং অন্তত ২০ টি ওডিশা বিপর্যয় বাহিনীকে (ODRAF) তৈরি রাখা হয়েছে বলেও জানিয়েছে মুখ্যসচিব। যদিও ভুবনেশ্বরে (Regional Meteorological Centre) আবহাওয়া অফিস জানাচ্ছে, মৌসম ভবনের তরফে এখনও পর্যন্ত সাইক্লোনের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

তবে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে সাগরে বাসা বাঁধতে পারে ঘূর্ণিঝড়, সই সম্ভাবনার বার্তা দিয়েছিল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বা জিএফএস। এবার তেমনই ইঙ্গিত মিলেছে আইএমডির পূর্বাভাসে।
— India Meteorological Department (@Indiametdept) May 2, 2023
মঙ্গলবার আইএমডির পক্ষ থেকে টুইট করে এমনই আপডেট করা হয়। তবে আইএমডির টুইটে স্পষ্ট নয় যে, ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা। আইএমডি জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে ৬ মে। ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার দুদিন পর অর্থার ৮ মে এটি নিম্নচাপে পরিণত হবে। তবে তা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা নিশ্চিত করে জানানো হয়নি।












Click it and Unblock the Notifications