Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোখা এগোবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে! তার পরেই নেবে বাঁক, এরপর গন্তব্য...

আলিপুর আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে এদিন সকাল সাড়ে আটটার আশপাশে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। ৯ মে তা আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে ওই একই এলাকায়।

পূর্বভাস অনুযায়ী, ১০ মে নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের ওপরে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এরপর তা ক্রমেই উত্তর-উত্তর-পশ্চিম দিকে মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে ১১ মে পর্যন্ত।

ঘূর্ণিঝড় মোখা

আবহাওয়া দফতর জানিয়েছে, এরপর এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে বাঁক নেবে। তারপর তা উত্তর-উত্তর-পূর্বে বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে যাবে বলে আপাতত মনে করছেন ভারত সরকারের আবহাওয়া দফতরের আবহবিদরা।

এর প্রভাবে ১২ মে-র মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা। এই সময় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগর এলাকায় ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ৯ মে তা বেড়ে ঘন্টায় ৭০ কিমি হতে পারে।

ঘূর্ণিঝড় মোখা

এই সময় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর প্রবলভাবে উত্তাল থাকবে। তবে ১০ মে থেকে ১২ মে-র মধ্যে সমুদ্রের আবহাওয়া সব থেকে খারাপ হওয়ার সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। যে কারণে শুধু মৎস্যজীবীরাই নন, ছোট জাহাজগুলিকেও এই এলাকায় না বেরোতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

১২ মে-র মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের জন্য জাহাজ নিয়ন্ত্রণ করতে পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে মধ্য বঙ্গোপসাগরের পথে জাহাজ চলাচলের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড় মোখা

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণিঝড়ের কারণে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় ১১ থেকে ১৭ মের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। কোনও কোনও জায়গায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদরা বলছেন, বেশ কয়েকটি মডেলের ওপর ভিত্তি করে ঘূর্ণিঝড়ের গতিপথ নির্ধারণ করা হয়। একেকটি মডেলে একেক রকমের পূর্বাভাস। যেহেতু ভারতের উপকূল এলাকা জনবহুল, সেই কারণে ঘূর্ণিঝড় আছড়ে পড়লে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, যা আগেকার বিভিন্ন ঘূর্ণিঝড়ের আছড়ে পড়া থেকে দেখা গিয়েছে। সেক্ষেত্রে ধীরে সুস্থে পদক্ষেপের পক্ষপাতি আবহাওয়া দফতর।

Recommended Video

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোখা, মাতলা নদীতে মৎস্যজীবীদের আগাম সতর্ক করতে মাইকিং প্রচার পুলিশের

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+