Cyclone Mocha: কোথায় ঘূর্ণিঝড় মোখার ল্যান্ডফল? পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে? কী বলছে IMD

ঘূর্ণিঝড় মোখার গতিবিধি নিয়ে প্রবল ধন্ধ তৈরি হয়েছিল আবহাওয়া বিদদের মধ্যে। কোন পথে যাবে মোখা? ওড়িশা- অন্ধ্র প্রদেশ না বাংলাদেশ-মায়ানমার। আজই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে মোখা। আগামীকাল অথবা পরশুর মধ্যে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে।

তবে ধীরে ধীরে অনেকটাই স্পষ্ট হয়েছে গতিবিধি। আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে এযাত্রায় হয়তো পশ্চিমবঙ্গ ওড়িশা এবং অন্ধ্র প্রদেশ বেঁছে যাবে। কারণ মোখার ল্যান্ডফল হতে চলেছে মায়ানমারে। ১৩ মে বিকেল থেকে ১৪ মে দুপুরের মধ্যে কোনও একটা সময়ে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে।

Cyclone Mocha

তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এর দাপট ভালই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আইএমডির পক্ষ থেকে প্রতিমুহূর্তে নজর রাখা হচ্ছে এর গতিপথের উপর। গতকাল থেকেই আন্দামানে শুরু হয়ে গিয়েছে ঝড় বৃষ্টি। আজ থেকে সেই ঝড়বৃষ্টির দাপট আরও বাড়বে। ১০০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ে হাওয়া। ঝড়ের দাপট বা়ড়বে আগামীকাল থেকে।

সেকারণে আগে থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে দেওয়া হয়ে গিয়েছে। পর্যটকরা যাতে কোনও ভাবেই সমুদ্রের কাছাকাছি না থাকেন তার জন্য সতর্কতা জারি করা হয়েছে। কারণ সমুদ্র এই কয়েকটা দিন ভীষণভাবে উত্তাল হয়ে থাকবে। আগে থেকেই সেকারণে আন্দামান নিকোবর দ্বীপকে সতর্ক করা হয়েছে।

Cyclone Mocha

এযাত্রায় হয়তো বেঁচে গেল পশ্চিমবঙ্গ। তবে হালকা প্রভাব থাকবে বলে জানিয়েছে আইএমডি। আবহাওয়া দফতর জানিয়েছে মায়ানমারে আছড়ে পড়ার সময় কিছুটা রেশ পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা গুলিতে। সুন্দরবন, পূর্ব মেদিনীপুরে জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তেমন কোনও ঝড়-বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস দিয়েছে আইএমডি।

ওড়িশার ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে। সামগ্রিক ভাবে ছিঁটে ফোঁটা বৃষ্টি হবে উপকূলবর্তী জেলা গুলিতে। তার সঙ্গে বাড়বে একটু হাওয়ার দাপট। তেমন কিছু প্রভাব কিন্তু পড়বে না এই সব রাজ্যে। কাজেই মোখার কোপ থেকে আপাতত বেঁচে গেল পশ্চিমবঙ্গ আর ওড়িশা। যদি না গতি পরিবর্তন করে।

Cyclone Mocha

তবে পশ্চিমবঙ্গ সরকার আগে থেকেই সতর্ক। সব উপকূলবর্তী জেলাগুলিকে সচেতন করা হয়েছে। মাইকে করে উপকূলে সতর্ক করা হচ্ছে। সুন্দরবনের বাঁছগুলির অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। আম্ফানের পরিস্থিতি যাতে কলকাতা শহরে না হয় সেকারণে সব পুরসভাকে জেনারেটর প্রস্তুত রাখতে বলা হয়েছে। আগে থাকতে প্রস্তুতি নিয়ে রেখেছে রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+