Cyclone Mocha: কবে তৈরি হবে নিম্নচাপ, কবেই বা ঘূর্ণিঝড়? একনজরে আবহাওয়া দফতরের পূর্বাভাস

বছরের প্রথম ঘূর্ণিঝড়। যাকে নিয়ে নানা কথা, নানা গবেষণা। এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সূচনার প্রাথমিক লক্ষণগুলি দেখা গিয়েছে। সেখানকার মৎস্যজীবী এবং নৌকা এবং চলাচলকারী জাহাজগুলির উদ্দেশে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

দেশের আবহাওয়া দফতরের মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ৯ মে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে এই ঘূর্ণিঝড়ের গতিপথের ব্যাপারে পূর্বাভাস দেওয়া হবে।

Cyclone Mocha
Photo Credit: ছবি সৌ:পিটিআই

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ৬ মে শনিবার নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। পরের দিন সেখানে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ৮ মে নাগাদ নিম্নচাপ ঘনীভূত হবে আর ৯ মে নাগাদ তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ঘূর্ণিঝড় তৈরি হলে তা উত্তর দিকে মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র।

Cyclone Mocha
Photo Credit: ছবি সৌ:পিটিআই

তিনি আরও জানিয়েছেন ঘূর্ণিঝড় তৈরির আগেই আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হচ্ছে, যাতে সমুদ্র যাত্রা পরিকল্পনা করা যায়, কিংবা যারা বা যেসব নৌকা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছে, সেগুলি ফিরে আসতে পারে।

আবহাওয়া দফতরের মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র মৎস্যজীবীদের উদ্দেশে বলেছেন, তাঁরা যেন আপাতত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে না যান। । কেননা ওই জায়গায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তিনি জানিয়েছেন, নিম্নচাপ তৈরির হওয়ার পরেই আবহাওয়া দফতর ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ নিয়ে বিষদে তথ্য প্রকাশ করবে।

Cyclone Mocha
Photo Credit: ছবি সৌ:পিটিআই

এপ্রিল, মে, জুন ভারত মহাসাগর অঞ্চলে সাধারণভাবে ঘূর্ণিঝড় তৈরি হয়। এর মধ্যে মে মাসে সর্বাধিক ঘূর্ণিঝড় দেখা যায়। অন্যদিকে অপর ঘূর্ণিঝড়ের মরসুম হল অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস। প্রসঙ্গত এবারে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে মোখা। নামটি ইয়েমেনের দেওয়া। লোহিত সাগরের বন্দরের নামানুসারে এই নাম দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+