Cyclone Mocha: শক্তিতে আম্ফানকে টেক্কা দিতে পারে মোখা, ল্যান্ডফল বিধ্বংসী হওয়ার আশঙ্কা IMD-র

ঘূর্ণিঝড় মোখার কোপ থেকে এ যাত্রায় হয়তো বেঁচে গেল বাংলা। বাংলা কেন গোটা ভারতই বেঁচে গেল। আইএমডির মোখার যে গতিপথ জানতে পেরেছে তাতে ভারত নয় মোখা ল্যান্ড ফল করতে চলেছে মায়ানমারে। তার জেরে প্রভাব পড়বে বাংলাদেশেও।

আজ থেকে আরও শক্তিবাড়াতে শুরু করবে ঘূর্ণিঝড় মোখা। বঙ্গোপসাগরে গত কয়েকদিন ধরেই শক্তি বাড়াতে শুরু করেছে সেটি। নিম্নচাপ থেকে ধীরে ধীরে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে সেটি। মঙ্গলবার থেকে তার দাপটে আন্দামান নিকোবর দ্বীপে ঝড়-বৃষ্টি বেড়েছে। বুধবার থেকে আরও শক্তি বাড়াতে চলেছে মোখা। ধীরে ধীরে ১১ তারিখের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে শুরু করবে।

শক্তিতে আম্ফানকে টেক্কা দিতে পারে মোখা

তবে আশার কথা পশ্চিমবঙ্গ বা ভারতের কোনও উপকূলেই মোখার প্রভাব পড়বে না। এ যাত্রায় বেঁচে গিয়েছে রাজ্য। নইলে গত চার বছরে ঠিক এই সময়ে একের পর এক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশায়। লণ্ডভণ্ড করে দিেয় গিয়েচিল গোটা রাজ্য। তার পরে আবার একই সময়ে মোখার আবির্ভাবে প্রমাদ গুণছিল পশ্চিমবঙ্গ ওড়িশা। শেয পর্যন্ত আইএমডি জানিয়ে যদি হঠাৎ কোনও অঘটন না ঘটে তাহলে এযাত্রায় আর মোঘার তাণ্ডব সহ্য করতে হবে না পশ্চিমবঙ্গ এবং ওড়িশাকে।

কিন্তু আবহাওয়ার খাম খেয়ালি পনা আগে থেকে এই নিয়ে নিশ্চিত হওয়া কঠিন। আন্দামান থেকে উত্তর দিকে এগোতে শুরু হঠাৎ করে যদি বাঁক নেয় অন্যদিকে তাহলেই বিপদ। যদিও এখনও পর্যন্ত মায়ানমারের দিকেই এগোনোর সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। ১৩ মে বিকেল থেকে ১৪ মে দুপুরের মধ্যে মায়ানমারে ল্যান্ড ফল করতে চলেছে মোখা।

শক্তিতে আম্ফানকে টেক্কা দিতে পারে মোখা

বুধবার বঙ্গোপসাগর থেকে আরও জলীয় বাষ্প সংগ্রহ করে আরও শক্তি বাড়ােব মোখা। তার কারণে আন্দামানে ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। সাগর থেকে সম্পূর্ণ শক্তি সংঞ্চয় করে ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে ল্যান্ডফলের জন্য এগোবে মোখা। তার জানান দিতে শুরু করেছে আগে থেকেই মঙ্গলবার বিকেল থেকেই আন্দামানে ঘণ্টায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝড় বইতে শুরু করেছে। বুধবার সকাল থেকে সেই ঝড়ের দাপট আরও বেড়েছে।

আম্ফান ১২০-১২৫ কিলোমিটার বেগে ২১ মে আছড়ে পড়েছিল কলকাতায়। তার দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল গোটা শহর। অসংখ্য গাছ উপড়ে পড়েছিল। সুন্দরবন এবং উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা একেবারে বিপর্যস্ত হয়ে িগয়েছিল। গাছ তো ভেঙেই ছিল তার সঙ্গে অসংখ্য কাঁচা বাড়ির চাল উড়ে গিয়েছিল। এমনই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতা সহ দুই ২৪ পরগনায়।

শক্তিতে আম্ফানকে টেক্কা দিতে পারে মোখা

আম্ফানের সেই বিধ্বংসী গতিবেগকেও টেক্কা দিতে পারে মোখা। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে সমুদ্রের উপর দিয়ে উড়ে আসার সময় আরও শক্তি সঞ্চয় করবে মোখা। ল্যান্ডফলের সময় তার গতিবেগ ভয়ঙ্কর হতে পারে। বাংলাদেশে তার ভালই প্রভাব পড়বে। যদিও বঙ্গে তেমন কোনও প্রভাব পড়বে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+