Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোখা কোথায় আছড়ে পড়বে? চার রাজ্যকে সতর্কবার্তা পাঠাল মৌসম ভবন

আবারও এক ঘূর্ণিঝড় বাসা বাঁধতে চলেছে বঙ্গোপসাগরে। সেই ঘূর্ণিঝড় নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। ঘূর্ণিঝড় মোখা কোথায় আছড়ে পড়বে, তা নিয়ে জল্পনার মাঝেই চার রাজ্যকে সতর্কবার্তা পাঠাল মৌসম ভবন। ঘূর্ণিঝড় তৈরির আগেই তৈরি থাকতে বলা হল রাজ্য প্রশাসনকে।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে ৬ মে অর্থাৎ শনিবার। তারপর তা শক্তি বাড়িয়ে নিম্নচাপের পরিণত হবে সোমবারের মধ্যে। সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে মোখা নাম নিয়ে ধেয়ে আসার সম্ভাবনা বঙ্গোপসাগরের উপকূলে।

Cyclone Mocha

এখন চার রাজ্যকে মৌসম ভবন বা আইএমডি সতর্ক করে দেওয়ার পর মনে করা হচ্ছে তা উত্তর-পশ্চিম অভিমুখে ধেয়ে আসতে পারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব দিকে তার সম্ভাব্য গতি হবে। সেক্ষেত্রে সম্ভাব্য ল্যান্ডফল হল মাসানমার বা বাংলাদেশ উপকূলে।

তাহলে মৌসম ভবন কেন বাংলা ও দক্ষিণ ভারতের তিন রাজ্যের জন্য সতর্কতা জারি করল? তা নিয়েই উঠেছে প্রশ্ন। আসলে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর বা মৌসম ভবন মনে করছে, বঙ্গোপসাগরের যে অংশে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, সেখান থেকে দক্ষিণ ভারতের দুই রাজ্য ব্যাপক দুর্যোগের মুখে পড়তে পারে।

Cyclone Mocha

এখনও ঘূর্ণিঝড়ের জন্ম হয়নি। ৮ মে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার পর তার উত্তর অভিমুখে ধেয়ে যাবে। তা মধ্য বঙ্গোপসাগর হয়ে কোন অভিমুখে যাবে, তা জানার জন্য ঘূর্ণিঝড় তৈরি পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু যে সময়ে এবং যে ক্ষেত্রে ঘূর্ণাবর্তের অবস্থান, তা নিয়েই আশঙ্কিত আবহবিদরা।

ঘূর্ণিঝড় মোখা তৈরি হলে তা কোন রাজ্য ও অঞ্চলগুলিকে প্রভাবিত করবে, তা নিয়ে আগাম সতর্কতা নিতে চাইছে আইএমডি। সেইমতোই চার রাজ্যকে সতর্ক করা হয়েছে। সতর্ক করা হয়েছে তামিলনাড়ুকে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই-হ পার্শ্ববর্তী অঞ্চলে ব্যাপক বৃষ্টি হতে পারে।

Cyclone Mocha

তামিলনাড়ু ছাড়াও সতর্কবার্তা পাঠানো হয়েছে অন্ধ্রপ্রদেশে। ঘূর্ণিঝড় মোখার ফলে অন্ধ্রের বিস্তীর্ণ উপকূল অঞ্চলেও এর প্রভাব পড়তে পারে। প্রভাব পড়তে পারে ওড়িশাতেও। ওড়িশা পূর্ব অভিজ্ঞতা থেকে আগাম ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে। ইতিমধ্যে উচ্চপর্যায়ের বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

আর সতর্ক করা হয়েছে বাংলাকে। মোখা আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাতেও। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনও সতর্ক। গত চার বছরে চারটি ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে হয়েছে ওড়িশা ও বাংলাকে। পূর্ব অভিজ্ঞতা থেকে মে মাস এলেই সাবধান তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+