Cyclone Migzaum: ধেয়ে আসছে 'মিগজাউম'! সতর্ক করে বিজেপি কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ মোদীর
Cyclone Migzaum: ধেয়ে আসছে সাইক্লোন 'মিগজাউম'। একেবারে ফুঁসছে সাগর। আগামীকাল সোমবার থেকেই সাইক্লোনের প্রভাব পড়তে শুরু করবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, ঘূর্ণিঝড় মিগজাউমের (Cyclone Migzaum) ল্যান্ডফল হবে আগামী ৫ ডিসেম্বর। অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে এই ঝড় আছড়ে পড়তে পারে বলে মৌসম ভবনের পূর্বাভাস।
আর এরপরেই বিপর্যয় মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রের তরফেও পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Cyclone Migzaum)। তিন রাজ্যে বিজেপির ব্যাপক জয়ের পরেই রবিবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছে যান প্রধানমন্ত্রী। আর সেখান থেকেই ঘূর্ণিঝড় মিগজাউম নিয়ে রাজ্যের মানুষকে সতর্ক করেন তিনি। বলেন, কেন্দ্রের তরফে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এমনকি অন্ধপ্রদেশ, তামিলনাড়ু, ওডিশা সহ বেশ কয়েকটি রাজ্যের সঙ্গে কেন্দ্র যোগাযোগ রেখে চলছে বলেও জানান তিনি।

তবে রাজ্যগুলির প্রশাসনের পাশাপাশি বিজেপি নেতা-কর্মীদেরও ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন নরেন্দ্র মোদী। বলেন, আমাদের সতর্ক থাকতে। রাজ্যে যে কোনও সরকারই থাকুক না কেন, প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ নমোর। তাঁর কথায়, দেশসেবাই বড় লক্ষ্য আমাদের। হৃদয়ের থেকেও দেশ বড় বলেও এদিন উল্লেখ করেন মোদী।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় মিগজাউমের (Cyclone Migzaum) কারণে ইতিমধ্যে রাজ্যগুলিতে অ্যালার্ট জারি করা হয়েছে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যকে (Cyclone Migzaum) সতর্ক করা হয়েছে। এরপরেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ দেশের সমস্ত বাহিনীকে অ্যালারট করা হয়েচে। এই সিস্টেম থেকে খুব বেশি প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে পড়ার সম্ভাবনা নেই। এদিন এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে ৫ ডিসেম্বর মঙ্গলবার নাগাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় খুব হাল্কা থেকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছয় ডিসেম্বর বুধবার ও সাত ডিসেম্বর বৃহস্পতিবার নাগাদ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।












Click it and Unblock the Notifications