Cyclone Midhili: বাংলার উপকূলে হামুনের পর এবার ঘূর্ণিঝড় মিধিলি! কোথায় ল্যান্ডফল, প্রভাবই বা কোন কোন রাজ্যে

Cyclone Midhili: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবের পরে একমাসও সময় কাটেনি, এবার সেখানে আরও একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে। তার নাম মিধিলি। ১৮ নভেম্বর ভোরে তা স্থলভাগে আঘাত হানতে পারে বলে জানা গিয়েছে।

আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপ এখন অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি এদিন সকাল থেকে ঘন্টায় ১৭ কিমি বেগে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

Cyclone Midhili

এদিন সকালে এর অবস্থান ছিল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৩৯০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, ওড়িশার পারাদ্বীপ থেকে ৩২০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৪৬০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এটি উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে এবং আরও শক্তি বাড়িয়ে পরবর্তী ২৪ ঘন্টায় ঘূর্ণিঝড় মিধিলিতে পরিণত হবে। ১৮ নভেম্বর ভোর নাগাদ এটি বাংলাদেশের মংলা এবং খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়তে চলেছে। সেই সময় এর বেগ থাকতে পারে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিমি। দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিমি।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টায় এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলি ছাড়াও উত্তর ওড়িশায় প্রভাব ফেলবে। এছাড়াও পরবর্তী ৭২ ঘন্টায় তা উত্তর-পূর্বের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, দক্ষিণ অসম, ও পূর্ব মেধালয়ে প্রভাব ফেলতে চলেছে। এইসব জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অক্টোবরের পরে নভেম্বরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়া কোনও অস্বাভাবিক ঘটনা নয়। অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরকে সাধারণভাবে ঘূর্ণিঝড়ের মাস বলা হয়। বাতাসের ধরণ ও সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের কারণে উত্তর ভারত মহাসাগরে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+