Cyclone Michaung: সাইক্লোন মিগজাউমের দাপট শুরু, বিপর্যস্ত চেন্নাই! ঝাপটাতেই মৃত আট
Cyclone Michaung: সাইক্লোন মিগজাউমের আছড়ে পড়তে আর খুব বেশি দেরী নেই। অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মাছিলিপাট্টনামের মাঝামাছি জায়গায় এই তীব্র সাইক্লোনের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে যে সাইক্লোনের জন্ম হয়েছে মঙ্গলবার সকালে তা আছড়ে পড়বে। এমনটাই পূর্বাভাসে জানাচ্ছে মৌসম ভবনের।
আর এর প্রভাবে অন্ধপ্রদেশ, পুদুচেরি এবিং তামিলনাড়ুর বিস্তীর্ণ অঞ্চলে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, প্রবল হাওয়াও চলবে। সাইক্লোনের (Cyclone Michaung) প্রভাবে রীতিমত বৃষ্টি শুরু হয়েছে চেন্নাইতে। সেখানকার রাস্তাগুলি কার্যত নদীতে রূপান্তরিত হয়েছে। ভেসে গিয়েছে একাধিক গাড়ি। বৃষ্টির জেরে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল।

বেসরকারি সংস্থাগুলি বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। চেন্নাইতে প্রবল ঝড়ে (Cyclone Michaung) একাধিক গাছ এবং ইলেকট্রিক পোল পড়ে গিয়েছে। অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েচে। বন্যার জল ঢুকে পড়েছে সরকারি হাসপাতালে। যার জেরে স্বাস্থ্য পরিষেবা ব্যহত হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, ডুবে যাওয়া রাস্তার উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে কুমীর।
অন্যদিকে ঝড়ের (Cyclone Michaung) কারণে সম্পূর্ণ ভাবে ইন্টারনেট পরিষেবা ভেঙে পড়েছে। অন্যদিকে সাইক্লোন মিগজাউমের আছড়ে পড়ার আগেই একাধিক বিমান এবং ট্রেন বাতিল করতে হয়েছে। চেন্নাইয়ের বিমানবন্দরে এত জল জমেছে যে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত কোনও বিমান ওড়ে নি।
#WATCH | Andhra Pradesh: As Severe #CyclonicMichaung is likely to make landfall today on the southern coast of the state between Nellore and Machilipatnam, close to Bapatla, moderate rainfall with gusty winds is being experienced in Bapatla. pic.twitter.com/QgcFCOrBrc
— ANI (@ANI) December 5, 2023
মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে উত্তর এবং উত্তর-পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে সাইক্লোন মিগজাউম (Cyclone Michaung) । অন্ধ্রপ্রদেশের উপকূলে এগিয়ে যাচ্ছে এইউ ঝড়। ঘন্টায় ১০০ কিমি গতিতে মিগজাউম আছড়ে পড়তে পারে। এমনটাই জানা যাচ্ছে।
পরিস্থিতি কিছুটা শান্ত হলে দ্রুত যাতে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়, এজন্যে প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। এনডিআরএফ এবং অন্যান্য উদ্ধারকারীদলকেও তৈরি থাকতে বলা হয়েছে। অন্যদিকে কেন্দ্রের তরফেও পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। রাজ্যগুলির (Cyclone Michaung) সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications