Cyclone Michaung: তীব্র গতিতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিগজাউম, উথাল পাথাল সমুদ্র, ঝড়ের তাণ্ডব অন্ধ্রে
অবশেষে শুরু হল ল্যান্ডফল। তীব্রগতিতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিগজাউম। ভয়ঙ্কর ঝড়বৃষ্টি শুরু হয়েছে উপকূলে। লণ্ডভণ্ড চারিদিক। উত্তাল সমুদ্রে দেড় ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। যদিও আগেই প্রস্তুতি সেরে রেখেছিল অন্ধ্র সরকার।
প্রবল বর্ষণের আশঙ্কায় আগেই প্রস্তুত রাখা হয়েছে সেনা বাহিনী এবং নৌসেনা। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরকে সতর্ক করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোলরুম। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আগেই সতর্ক করে বলা হয়েছিল যে দেড়টা থেকে শুরু হবে ল্যান্ডফল, তার আগেই শুরু হয়ে যায়। ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে বইছে ঝড়। লণ্ডভণ্ড পরিস্থিতি চারিদিকে। ৪ ঘণ্টা ধরে চলবে এই ল্যান্ডফল। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা বাপতলা এবং মছলিপত্তনমের মাঝে শুরু হয়েছে ল্যান্ডফল। বাপতলা এলাকায় ২ কোম্পানি এনডিআরএফ এবং মছলিপত্তনমে ২ কোম্পানি এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মোট ১৯ কোম্পানি জাতীয় বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে।
বিমান ওঠানামায় প্রভাব পড়তে পারে আশঙ্কা করে ইতিমধ্যেই হায়দরাবাদে ১৬টি উড়ান বাতিল করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে হায়দরাবাদ বিমানবন্দরে বিমান ওঠানামায় রাশ টানা হয়েছে। ল্যান্ডফল করার আগে ঘূর্ণিঝড় তাণ্ডব দেখিয়েছে। চেন্নাইয়ে ইতিমধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে ঝড়ের তাণ্ডবে। গোটা শহর লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। জল থৈথৈ পরিস্থিতি চারিদিকে।
ঘূর্ণিঝড় ল্যান্ড ফলের পরেও বর্ষণ চলবে। কারণ সেটি নিম্নচাপে পরিণত হবে। তার জেরে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই তার প্রভাপ পড়তে শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং ওড়িশার উপকূলবর্তী এলাকায় শুরু হয়ে গিয়েছে হালকা থেকে মাঝারি বর্ষণ।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications