Cyclone Michaung: মিগজাউমের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কোন রাজ্যগুলি রয়েছে এই তালিকায়?
Cyclone Michaung: তামিলনাড়ু জুড়ে শুরু হয়েছে সাইক্লোন মিগজাউমের দাপট। দক্ষিণের এই রাজ্যটিতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছিল আগে থেকেই। এবার তার প্রভাব পড়তে পারে অন্য রাজ্যগুলিতেও। মৌসম ভবনের পূর্বাভাস অনুসারে মিগজাউমের প্রভাবে সপ্তাহের শেষ দিকে ভিজতে পারে বেশ কয়েকটি রাজ্য। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারতের অন্য রাজ্যগুলিতেও।
মঙ্গলবারই স্থলভাগে আছড়ে পড়ে মিগজাউম। তামিলনাড়ু জুড়ে সতর্কতা জারি করা হয়েছে।মৌসম ভবন জানিয়েছে, মিগজাউমের প্রভাবে উপকূলবর্তী রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাম আছে। এরমধ্যে বুধবার অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি তেলেঙ্গানা, ছত্তিসগড়ের দক্ষিণ অংশে এবং ওডিশার বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের বুলেটিনে।

তামিলনাড়ুর মিগজাউমের প্রভাবে রাজ্যের দক্ষিণ অংশের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। এরমধ্যে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং কলকাতাতেও বৃষ্টিপাতের আভাস আছে।
উত্তরবঙ্গের জেলায় একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন। উত্তরপূর্ব ভারত লাগোয়া জেলাগুলি এবং পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা। পার্বত্য এলাকা ছাড়া আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
ইতিমধ্যেই আগাম ব্যবস্থা নিয়েছে ওডিশা। উপকূলবর্তী রাজ্য হওয়ায় এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি। ওডিশার কোরাপুটের কালেক্টার আব্দুল আখতার বলেছেন, 'বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। যে কোনও রকম বির্পযয় এড়াতে সরকার সব ধরনের আগাম ব্যবস্থা নিয়ে রেখেছ।'
মৌসম ভবন জানিয়েছে, সাগরে শক্তি বৃদ্ধি করেছে মিগজাউম। ঘূর্ণিঝড় থেকে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়়ে। আর তার প্রভাবেই দক্ষিণ ভারতের পূর্ব উপকূল জুড়ে ভারী বর্ষণ শুরু হয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা। ব্যাপক বৃষ্টিপাতের জেরে চেন্নাই শহরে ছয় জনের মৃত্যুও হয়েছে।
ঘূর্ণিঝড়টি চেন্নাইয়ের স্বাভাবিক জীবনকে ব্যাহত করেছে, ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে চেন্নাইয়ে। তামিলনাড়ু সরকার ঘূর্ণিঝড়ের প্রভাবে ধ্বংস হয়ে যাওয়া পরিকাঠামো পুনর্নির্মাণের জন্য ৫ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সাহায্য চেয়েছে।ভারতীয় বিমান বাহিনী তামিলনাড়ুর ক্ষতিগ্রস্থ এলাকায় একটি সমীক্ষাও করেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications