Cyclone Michaung: বিমানবন্দরে বন্যা, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ উড়ান পরিষেবা, বৃষ্টির বলি ৫
ঘূর্ণিঝড় মিগজাউম তাণ্ডব চালাচ্ছে চেন্নাইয়ে। ভাসছে চেন্নাই বিমানবন্দর। সকাল থেকেই প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে চেন্নাই। জল থৈ থৈ শহর। ভাসছে চেন্নাই শহরের বিভিন্ন এলাকা। বিপর্যস্ত গোটা শহর। অসংখ্য মানুষ ঘরছাড়া হয়ে গিয়েছেন।
ঘূর্ণিঝড়ের দাপটে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় প্রবল বর্ষণ চলছে। ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় চেন্নাই শহরে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়টি চেন্নাই শহর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এখন।

আরও তীব্র আকার নিতে চলেছে ঘূর্ণিঝড়টি। প্রবল ঝড়বৃষ্টির জেরে বিপর্যস্ত গোটা শহর। বিমানবন্দরে জল জমে গিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দরের সব বিমান বাতিল করা হয়েছে। এমনকী চেন্নাইগামী সব বিমান বাতিল করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী ৫ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝামাঝি কোনও একটি জায়গায় ল্যান্ডফল করবে। ইতিমধ্যে চেন্নাইয়ে পরিস্থিতি মোকাবিলায় ৫ কোম্পািন সেনা নামানো হয়েছে। ইতিমধ্যেই তামিলাড়ু, পণ্ডিচেরী এবং অন্ধ্রপ্রদেশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। চেন্নাইয়ে আবহাওয়া দফতর জানিয়েছে চেন্নাই, চেঙ্গালপট্টু, কাঞ্চিপুরম, তিরুভেল্লুর জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications