Cyclone Michaung: ঘূর্ণিঝড়ের তাণ্ডবের মৃতের সংখ্যা বেড়ে ১২, যোগাযোগ বিচ্ছি্ন্ন চেন্নাইয়ের বহু এলাকা

Cyclone Michaung: ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত চেন্নাই। রাস্তা এবং সমুদ্র এক হয়ে গিয়েছে। খেলনা গাড়ির মতো ভেসে গিেয়ছে অসংখ্য গাড়ি। বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবা একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন বিপদের দিনেই েচন্নাইয়ে আটকে পড়েছিলেন অভিনেতা আমির খান।

তাঁকে উদ্ধার করে নিয়ে যায় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। আমির খানকে উদ্ধারের সেই ভিিডও ভাইরাল হয়েছে সোশ্যাল মিিডয়ায়। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের দাপটে চেন্নাইয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। অন্ধ্র উপকূলে এটি ল্যান্ডফল করলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চেন্নাই।

Cyclone Michaung: Aamir Khan rescued by NDRF

বৃষ্টি থামলেও এখনও বিপর্যস্ত চেন্নাই এবং সংলগ্ন এলাকা। চেন্নাইয়ে শ্যুটিং করতে গিয়ে ধূর্ণিঝড়ের মধ্যে পড়ে গিয়েছিলেন অভিনেতা। তামিল অভিনেতা বিশাল এবং আমির খানকে উদ্ধার করে নিয়ে আসে বিপর্যয় মোকাবিলা দল। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আমির খান এবং বিষ্ণু বিশাল উদ্ধার হওয়ার পর চেন্নাইয়ের সেই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই সঙ্গে উদ্ধারকারীদের ধন্যবাদও জািনয়েছিলে তাঁরা। চেন্নাইয়ে একটি বাড়িতে আটকে পড়েছিলেন অভিেনতা বিশাল। চারিদিকে জল ভরে গিয়েছিল সেই বাড়ির। কোনও বিদ্যুৎ এবং ইন্ডারনেট পরিষেবা ছিল না।

সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে উদ্ধারকারীরা। ইতিমধ্যেই চেন্নাইয়ের এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতারা। ইতিমধ্যেই সূর্য এবং কার্তি ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে চেন্নাইয়ে। সেখান থেকে বেরিয়ে আসতে বেশ কয়েকদিন সময় লাগবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+