Cyclone Michaung: রাস্তায় সাঁতরে যাচ্ছে কুমীর, খেলনার মতো ভাসছে গাড়ি, বিপর্যস্ত চেন্নাইয়ে ঘরছাড়া অসংখ্য

রাত যত গড়াবে বৃষ্টির তীব্রতা তত বাড়বে। কারণ সময় যত এগোবে তত শক্তি বাড়িয়ে ল্যান্ডফলের প্রস্তুতি শুরু করবে ঘূর্ণিঝড় মিগজাউম। গোটা আকাশ ধোঁয়ার মতো মনে হচ্ছে বৃষ্টির তীব্রতা। সমুদ্র আর রাস্তা যেন এক হয়ে গিয়েছে চেন্নাই শহরে।

বৃষ্টির তীব্রতা ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। গোটা শহরই বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অসংখ্য মানুষ ঘর ছাড়া। পরিস্থিতি মোকাবিলায় ৫ কোম্পানি সেনা নামানো হয়েছে। শহরের নীচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের নিরপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Cyclone Michaung

চেন্নাই শহরের নাগরিক পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা গিয়েছে চেন্নাইয়ের রাস্তায় সাঁতরে বেরাচ্ছে কুমীর। আবার কোথাও দেখা গিয়েছে গাড়ি গুলি খেলনার মতো ভেসে যাচ্ছে।

নোকা নিয়ে রাস্তায় উদ্ধারকাজ করতে হচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। আগামীকাল অন্ধ্র উপকূলে ল্যান্ডফল করার কথা ঘূর্ণিঝড়ের। সেকারণে তারভর তীব্র বর্ষণ চলবে েচন্নাই শহরে। আগামীকাল সকাল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। সেকারণে আগামীকাল সকাল ৯টার পর বিমান চলাচলের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+