প্রবল বেগে ঘূর্ণিঝড় 'মহা'র আছড়ে পড়ার আশঙ্কা! চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে নৌসেনা
আরব সাগরের বুকে ক্রমেই শক্তি বাড়িয়ে এবার লাক্ষাদ্বীপ ও কেরলের দিকে এগিয়ে যাচ্ছে সুপার সাইক্লোন মহা। এই ঝড়ের তাণ্ডবের আশঙ্কার জেরে ইতিমধ্যেই কেরলের বিভিন্ন অংশে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। বর্ষণের আশঙ্কা রয়েছে কর্ণাটক, লাক্ষাদ্বীপ ও কেরলের বভিন্ন অংশে।

লাক্ষাদ্বীপে বৃষ্টি
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই লাক্ষাদ্বীপে সাইক্লোন মহার জেরে শুরু হয়ে গিয়েছে ব্যাপক বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে কেরল সহ দক্ষিণ ভারতের আরব সাগরের বিভিন্ন উপকূলে ।
|
প্রস্তুত ভারতীয় নৌসেনা
সাইক্লোন মহার তাণ্ডবে প্রবল দুর্যোগের জেরে যদি বড় কোনও বিপদ ঘনিয়ে আসে ,তার মোকাবিলার জন্য তৈরি নৌসেনা। লাক্ষাদ্বীপে যেকোনও রকমের দুর্যোগ ঘিরে সমস্যা কাটাতে মোতায়েন থাকছে আইএনএস দ্বীপরক্ষক। নৌসেনার এই জাহাজের সঙ্গে যোগাযোগ রাখছে লাক্ষাদ্বীপ প্রশাসন।
|
প্রবল বর্ষণের পূর্বাভাস
আবহাওয়ার পূর্বাভাস বলছে গোটা শুক্রবার কার্যত ২৪ ঘণ্টা ধরেই প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে কর্ণাটক, কেরলে। সাইক্লোন 'মহা'র জেরে এমন বৃষ্টিপাত চলবে বলে মনে করা হচ্ছে। তবে শনিবার থেকে পরিস্থিতি খানিকটা ভালো হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications