‘মহা’ সাইক্লোন ধেয়ে আসছে ২০০ কিলোমিটার বেগে, সাবধান! উত্তাল হবে উপকূল

গুজরাট উপকূলের দিকে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ‘মহা’ সাইক্লোন। বুধবার তা আছড়ে পড়তে পারে গুজরাট উপকূলে। আবহবিদরা জানাচ্ছেন, ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে উপকূলবর্তী অঞ্চলে।

গুজরাট উপকূলের দিকে শক্তি বাড়িয়ে প্রবল বেগে ধেয়ে আসছে 'মহা' সাইক্লোন। বুধবার তা আছড়ে পড়তে পারে গুজরাট উপকূলে। আবহবিদরা জানাচ্ছেন, ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে উপকূলবর্তী অঞ্চলে। আবার অন্য একাংশের মতে গুজরাট সমুদ্রে ২০০ কিলোমিটার বেগে বইলেও, গুজরাটে আছড়ে পড়ার আগে শক্তি কমে যেতে পারে 'মহা'র।

শক্তি বাড়িয়ে ২০০ কিলোমিটার বেগে আসছে ‘মহা'

শক্তি বাড়িয়ে ২০০ কিলোমিটার বেগে আসছে ‘মহা'

এমনিতেই আরব সাগরে ১৪০ কিলোমিটার থেকে শক্তি বাড়িয়ে ২০০ কিলোমিটার বেগে ধেয়ে যাচ্ছিল ‘মহা'। পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে ধেয়ে যেতে যেতে এখন গুজরাট উপকূলের অদূরে অপেক্ষা করছে। এখন ‘মহা' সরাসরি গুজরাট উপকূলে আছড়ে পড়লে গতিবেগ ২০০ কিলোমিটারই থাকবে। অন্যথায় তা ১০০ থেকে ১১০-এ নেমে আসতে পারে।

‘মহা' আসার সম্ভাব্য দিন, জানাল হাওয়া অফিস

‘মহা' আসার সম্ভাব্য দিন, জানাল হাওয়া অফিস

আবহবিদরা মনে করছে, বুধবার মধ্যরাত বা বৃহস্পতিবার ভোররাতে আছড়ে পড়তে পারে ‘মহা' সাইক্লোন। এর ফলে গুজরাট উপকূলে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। চলছে বৃষ্টিও। মৌসম ভবনের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রশাসন তটস্থ ‘মহা'র মোকাবিলায়।

‘কিয়ার' আর ‘মহা' অবস্থান এখন আরব সাগরে

‘কিয়ার' আর ‘মহা' অবস্থান এখন আরব সাগরে

‘কিয়ার' এখনও অবস্থান করছে আরব সাগরে। তার উপর ‘মহা' দাপট দেখাচ্ছে। একইসঙ্গে দুই ঝড় আরব সাগরের বুকে এই প্রথম। ৫০ বছরের ইতিহাসে এমনটা দেখা যায়নি। এবার দুই ঘূর্ণিঝড় একসঙ্গে অবস্থান করায় মাঝেমধ্যেই গতিপথ বদলে যাচ্ছে ঝড়ের। ফলে দুই ঝড়ই এখনও পর্যন্ত মাঝ সমুদ্রে বিরাজ করছে। তবে ‘মহা' এখন ছুটছে গুজরাট অভিমুখে।

গোটা পশ্চিম উপকূলেই সতর্কবার্তা

গোটা পশ্চিম উপকূলেই সতর্কবার্তা

সেই কারণে গোটা পশ্চিম উপকূলেই সতর্কবার্তা জারি হয়েছে। কেরল থেকে শুরু করে কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাটের প্রশাসন তটস্থ ‘মহা'র মোকাবিলায়। নৌসেনা থেকে শুরু করে বায়ুসেনা, উপকূলরক্ষীবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রাখা হয়েছে। উপকূলবর্তী অঞ্চল ফাঁকা করে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+