হুদহুদে অন্ধ্রে মৃত ২৬, ওড়িশায় ৩, পানীয় জলের দাম অগ্নিমূল্য

গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আকাশপথে বিশাখাপটনম পরিদর্শনে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাইজ্যাক বিমানবন্দর আপাতত ত্রাণ পরিষেবার জন্য খুলে দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যুতের সংযোগে এখনও বিচ্ছিন্ন। এদিকে এই সুযোগে অগ্নিমূল্যে বিক্রি হচ্ছে জল। আইবিএন লাইভ-এ সম্প্রচারিত খবর অনুযায়ী, এক বোতল জল বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।
বিশাখাপটনমে আটকে পরা এক ব্যক্তির, "টেলিফোন লাইন এখনও প্রায় কাজ করছে না। ফলে যোগাযোগ ব্যবস্থায় কোনও উন্নতি হয়নি। আমরা যখন এয়ার ইন্ডিয়া আধিকারিকদের জিজ্ঞাসা করছি আমাদের উড়ান সম্পর্কে কোন তথ্য দিন, তারা কিছুই বলছেন না। যখন আমরা নিরাপত্তাবাহিনীকে জিজ্ঞাসা করছি তাঁরা হলছেন এখান থেকে ফিরতে আমাদের ১ মাস লাগবে। জানি না কতদিন এখানে এভাবে আটকে থাকতে হবে। রেলপথ, সড়কপথ সব বন্ধ। এখানে খাওয়ারও কিছু পাওয়া যাচ্ছে না।"












Click it and Unblock the Notifications