অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'হেলেন'

ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে 'হেলেন'
গত ১২ অক্টোবর ওড়িশায় আছড়ে পড়েছিল অতীব শক্তিশালী ঘূর্ণিঝড় 'ফাইলিন'। তার জেরে বিধ্বস্ত হয়েছিল উপকূলীয় অন্ধ্রের বিস্তীর্ণ এলাকাও। সেই রেশ কাটতে না কাটতে আবার বিপর্যয় ধেয়ে আসছে। প্রথমে আবহাওযা দফতর জানিয়েছিল, ২১ নভেম্বর রাতে আছড়ে পড়বে 'হেলেন'। কিন্তু, পরে জানা যায়, ঝড়টি হঠাৎ বঙ্গোপসাগরের ওপর স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছে। তাই আনুমানিক সময়ের অনেকটা পরেই তা স্থলভাগে ঢুকবে। ইতিমধ্যে এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ উপকূলের দক্ষিণে ও তামিলনাড়ু উপকূলের উত্তরভাগে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। আগামী অন্তত তিনদিন অন্ধ্রপ্রদেশের নেল্লোর, প্রকাশম, গুন্টুর, কৃষ্ঞা জেলায় এবং তামিলনাড়ুর চেন্নাই ও পুদুচ্চেরিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। ঝড়ের প্রভাবে সমুদ্রের জল দেড় মিটার পর্যন্ত ফুলে উঠতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেনাবাহিনীকে তৈরি রাখা হচ্ছে উদ্ধারকাজের জন্য।












Click it and Unblock the Notifications