Cyclone Gulab: কলিঙ্গপত্তনমের কাছে গুলাবের ল্যান্ডফল, উদয়পুরে নিখোঁজ ২ বাঙালি পর্যটক
ঘূর্ণিঝড় গুলাবের (cyclone gulab) ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর (weather office)। উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন দক্ষিণ উপকূলীয় ওড়িশায় ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। কলিঙ্গপত
ঘূর্ণিঝড় গুলাবের (cyclone gulab) ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর (weather office)। উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন দক্ষিণ উপকূলীয় ওড়িশায় ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। কলিঙ্গপত্তনম থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে। সর্বোচ্চ প্রায় ঘন্টায় ৯৫ কিমি বেগে ঝড় চলছে এলাকায়।

আছড়ে পড়ল ঘূর্ণিঝড় গুলাব
এদিন সন্ধে নাগাদ উপকূল অন্ধ এবং ওড়িশার কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল শুরু হয়েছে। যার জেরে কলিঙ্গপত্তনম ছাড়াও অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে ঝড় এবং ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল গুলাবের ল্যান্ডফল রবিবার সন্ধে নাগাদ হবে এবং এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে মধ্যরাত হয়ে যাবে।

পরবর্তী ২ ঘন্টা গুরুত্বপূর্ণ
অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের যুগ্ম জেলাশাসক সুমিত কুমার জানিয়েছেন, পরবর্তী ২ ঘন্টা সময় খুবই গুরুত্বপূর্ণ। কেননা সেখানে ঝড়ের গতি ঘন্টায় ৯০ থেকে ১০০ কিমির মধ্যে রয়েছে। সেখানে এনডিআরএফ-এর দুটি এবং এসডিআরএফ-এর দুটি টিম রাখা হয়েছে। যুগ্ম জেলাশাসক আরও জানিয়েছিলেন, ভারী বৃষ্টিতে সেখানে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। যা মোকাবিলা করা অন্য রকমের চ্যালেঞ্জ। এই জেলায় ১৯ টি মণ্ডল বন্যাপ্রবণ বলে জানিয়েছেন তিনি।

ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ
গুলাবের ল্যান্ডফলের পর থেকেই অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি চলছে। কলিঙ্গপত্তনমের ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। যুগ্ম জেলাশাসক জানিয়েছেন, জেলা প্রশাসনের তরফ থেকে ৬১ টি ত্রাণশিবিরে প্রায় ১১জনকে আশ্রয় দেওয়া হয়েছে।

অন্ধ্রপ্রদেশে নিখোঁজ ৫ মৎস্যজীবী
প্রবল ঝড়ের জেরে বড় ঢেউ, আর তাতেই নৌকা উল্টে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের ৫ মৎস্যজীবী। সমুদ্র থেকে উপকূলের মান্দাসায় ফিরছিল নৌকাটি। পুলিশ এবং অন্য উদ্ধারকারী দল মৎস্যজীবীদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওড়িশার উদয়পুরে নিখোঁজ ২ বাঙালি পর্যটক
ওড়িশাতেও উপকূল এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপকূল এলাকাগুলিতে চলছে প্রচার। এদিকে, উদয়পুরে ঘুরতে এসে মধ্যমগ্রামের দুই বাঙালি নিখোঁজ বলে প্রশাসন সূত্রে খবর। ওড়িশার পুলিশের তরফে জানানো হয়েছে অভ্রদীপ আচার্য এবং দেবর্ষী সিনহা নামে দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

কোনও প্রভাব পড়বে না গাঙ্গেয় পশ্চিমবঙ্গে
এদিকে আবহাওয়া দফতর আগেই জানিয়ে রেখেছে ঘূর্ণিঝড় গুলাবের কোনও প্রভাব সেরকমভাবে বাংলার কোনও জেলাতেই পড়বে না। উপকূলে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাই জানিয়েছিল হাওয়া অফিস। তবে দিঘা সমুদ্র সৈকতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফে। পর্যটকদের সমুদ্রে নামতে বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী তিনদিন যাতে কোনও হোটেল মালিক ঘর ভাড়া না দেন, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications