Cyclone Gulab: ঘন্টায় ৯০ কিমি বেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় গুলাব, কিন্তু ল্যান্ডফল কোথায়,একনজরে পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বিকেল নাগাদ ঘূর্ণিঝড় গুলাব (cyclone gulab) অন্ধ্রপ্রদেশের উত্তর এবং ওড়িশার দক্ষিণের মধ্যের অংশ দিয়ে আঘাত হানতে চলেছে। এর প্রভাব পশ্চিমবঙ্গে সেরকমটা না পড়লেও তা মধ্য ভারতের বিস্তীর্ণ অংশ এ
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বিকেল নাগাদ ঘূর্ণিঝড় গুলাব (cyclone gulab) অন্ধ্রপ্রদেশের উত্তর এবং ওড়িশার দক্ষিণের মধ্যের অংশ দিয়ে আঘাত হানতে চলেছে। এর প্রভাব পশ্চিমবঙ্গে সেরকমটা না পড়লেও তা মধ্য ভারতের বিস্তীর্ণ অংশ এমন কী গুজরাতেও এর প্রভাব বড়তে চলেছে বলে জানা গিয়েছে।

বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্যে ল্যান্ডফল
আবহাওয়া দফতর জানিয়েছেন, এদিন ভোর নাগাদ উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সকাল সাড়ে আটটা নাগাদ সেটির অবস্থান ছিল ওড়িশার গোপালপুর থেকে ৫১০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্ব এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে ৫৯০ কিমি পূর্ব-উত্তর-পূর্বে। এদিন বিকেল থেকে সন্ধের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিম দিকে যা অগ্রসর হয়ে ওড়িশার দক্ষিণ উপকূলে গোপালপুর এবং অন্ধ্রপ্রদেশের উত্তরে কলিঙ্গপত্তনমের কাছে বিশাখাপত্তনমের মধ্যে দিয়ে যাবে। ২৬ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার বিকেলে সেটির ল্যান্ডফল হতে চলেছে এই জায়গাতেই।

ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বেগ ঘন্টায় ৯০ কিমি
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বেগ থাকতে পারে ঘন্টায় ৯০ কিমি। শনিবার ভোট সাড়ে পাঁচচায় যখন এচি গভীর নিম্নচাপে পরিণত হয়, তখন সমুদ্রে এটির সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৭০ কিমি। এদিন বিকেলে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে চলেছে ঘন্টায় ৮০ কিমির মতো। তবে এরপর এর সর্বোচ্চ গতিবেগ বেড়ে রবিবার সন্ধে পর্যন্ত তার বেগ থাকতে পারে সর্বোচ্চ ঘন্টায় ৯০ কিমির মতো। তবে এই ঘূর্ণিঝড় খুব তাড়াতাড়ি শক্তি হারাবে। সোমবার সকালের মধ্যে তা ফের গভীর নিম্নচাপে পরিণত হবে। আর সোমবার বিকেলে আরও শক্তি ক্ষয় করে তা নিম্নচাপে পরিণত হবে। সেই সময় এর সর্বোচ্চ বেগ থাকতে পারে ঘন্টায় ৬০ কিমির মতো।

বৃষ্টিপাতের সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফ থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৫ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উপকূল অন্ধ্রপ্রদেশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
২৬ সেপ্টেম্বর দক্ষিণ ওড়িশা এবং উত্তর ঊপকূল অন্ধ্রপ্রদেশের অনেক জায়গাতেই অতিভারী থেকে অতিরিক্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে তেলেঙ্গানায় বেশ কিছু জায়গায়। উত্তর উপকূল ওড়িশা এবং ছত্তিশগড়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে রবিবার।
২৭ সেপ্টেম্বর ছত্তিশগড়ের দক্ষিণে বিচ্ছিন্নভাবে কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা এবং তেলেঙ্গানার কোনও কোনও জায়গায়।

সমুদ্রের পরিস্থিতি ও মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা
এই মুহূর্তে নিম্নচাপ এবং তার থেকে ঘূর্ণিঝড় তৈরির কারণে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূলের কাছে এবং উত্তর অন্ধ্রপ্রদেশে সমুদ্র খুবই উত্তাল থাকবে। এই পরিস্থিতি থেকে বাদ যাচ্ছে না পশ্চিমবঙ্গের উপকূলও। আপাতত এই ঘূর্ণিঝড়ের কারণে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ওড়িশা এবং অন্ধ্র উপকূলে সকর্কতা জারি করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গের উপকূলে আরও একটি সম্ভাব্য নিম্নচাপের কারণে আপাতত অনির্দিষ্টকালের জন্য মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications