ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! বঙ্গোপসাগরে পাকিস্তানি ‘গুলাব’ কি আরও শক্তিশালী হচ্ছে
সেপ্টেম্বরের শেষেই ঘূর্ণিঝড়ের হানা বঙ্গোপসাগরে। পাকিস্তানি 'গুলাব' এবার বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে চলেছে। নিম্নচাপ শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। এবার তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আরও শক্তি সঞ্চয় করছে।
সেপ্টেম্বরের শেষেই ঘূর্ণিঝড়ের হানা বঙ্গোপসাগরে। পাকিস্তানি 'গুলাব' এবার বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে চলেছে। নিম্নচাপ শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। এবার তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আরও শক্তি সঞ্চয় করছে। এককথায় পাকিস্তানি 'গুলাব' তীব্র হয়ে ভারতীয় ভুখণ্ডে আছড়ে পড়তে চলেছে শীঘ্রই।

নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত
ভারত আবহাওয়া দফতর বা আইএমডি জানিয়েছে, পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূল অভিমুখে সরতে শুরু করেছে। তার জন্য দুই রাজ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। প্রশাসনও তৎপর এই ঘূর্ণিঝড়ের মোকাবিলায়।

ঘূর্ণিঝড় গুলাব দ্রুত শক্তি সঞ্চয় করছে সাগরে
বর্ষা বিদায় নেওয়ার আগেই ঘূর্ণিঝড়ের হানায় তটস্থ রাজ্য প্রশাসন। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় গুলাব দ্রুত শক্তি সঞ্চয় করছে। আইএমডি-র সাইক্লোন ওয়ার্নিং ডিভিশন জানিয়েছে, ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে। রবিবার সন্ধ্যা নাগাদ অন্ধ্রপ্রদেশের কলিঙ্গাপত্তনম এবং ওড়িশার গোপালপুরের মধ্যে তা আছড়ে পড়তে পারে।

৭ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে ধেয়ে আসছে গুলাব
আইএমডি জানিয়েছে, উত্তর-পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি গত ছয় ঘণ্টায় ৭ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে ধেয়ে চলেছে। সমুদ্রবক্ষে শক্তিসঞ্চয় করে ঘূর্ণিঝড়-এ পরিণত হয়েছে। একদিনেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের জন্য একটি কমলা সতর্কতাও জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের সতর্কতা অন্ধ্রপ্রদেশ প্রশাসনের
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি ঘূর্ণিঝড়ের সতর্কতা নিয়ে একটি পর্যালোচনা সভা করেছেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। কর্মকর্তারা মুখ্যমন্ত্রীকে জানান যে, তারা জেলা কালেক্টরদের সতর্ক করেছেন এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। সিএমও জানায়, তারা শ্রীকাকুলাম এবং বিশাখাপত্তনম জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।

ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৯৫ কিলোমিটার
ভারতের আবহাওয়া অধিদপ্তরের বা আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা নাগাদ এটি উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করবে। রবিবার উপকূলে ঝড়ের গতিবেগ থাকবে ৭৫ থেকে ৮৫ কিমি প্রতি ঘণ্টায়। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৯৫ কিলোমিটার।

উপকূলীয় জেলায় ঝড়ের দাপট, ভারী বৃষ্টিপাতও
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্যের উপকূলীয় জেলায় ভারী বৃষ্টিপাত হবে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম, বিজিয়ানগরাম এবং বিশাখাপত্তনম জেলা এবং ওড়িশার গঞ্জাম ও গজপতি জেলাগুলিকে প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে। এনডিআরএফের ১৮টি দলকে মোতায়েন রাখা হয়েছে। এবং অতিরিক্ত দলও প্রস্তুত রাখা হয়েছে। সেনাবাহিনী ও নৌবাহিনীকে তৈরি রাখা হয়েছে উদ্ধারকার্য ও ত্রাণবণ্টনের জন্য। জাহাজ এবং বিমানও মোতায়েন রাখা হয়েছে।

গুলাব নাম দিয়েছে পাকিস্তান, এবার কাতারের পালা
বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে গুলাব। গুলাব নাম দিয়েছে পাকিস্তান। ভারত মহাসাগরীয় ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নামকরণ করে বর্তমানে ১৩টি দেশ। পর্যায়ক্রমে এবারের ঝড়টি পাকিস্তানের দ্বারা নামাঙ্কিত। পাকিস্তানি গুলাব ধেয়ে যাওয়ার পরে যে ঝড় আসবে তার নাম হবে শাহীন। এই ঝড়ের নামকরণ করেছে কাতার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications