গুলাব আরব সাগরে গিয়ে নতুন ঘূর্ণিঝড়ের রূপ নেবে! গাজার স্মৃতি উসকে দিল হাওয়া অফিস
গুলাব আরব সাগরে গিয়ে নতুন ঘূর্ণিঝড়ে পরিণত হবে! গাজার স্মৃতি উসকে দিল হাওয়া অফিস
ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম ও ওড়িশার গোপালপুরের মাঝে বঙ্গোপসাগর উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় গুলাব। তা ভারতের একাধিক রাজ্যে তাণ্ডব চালিয়ে পুনরায় বাসা বাঁধতে পারে আরব সাগরে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় গুলাব শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। কিন্তু তা ফের ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

গুলাব গভীর নিম্নচাপ থেকে ফের ঝড়ে পরিণত হবে!
বঙ্গোপসাগর পেরিয়ে রবিবার রাতে স্থলভাগে প্রবেশ করার পর দুর্বল হয়ে পড়ে গুলাব। শক্তি হারাতে হারাতে ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে পরিণত হয়েছেন গুলাব। এরপর ভারতের একাধিক রাজ্য পেরিয়ে গুলাব নিম্নচাপ আকারে বাসা বাঁধতে পারে আরব সাগরের বুকে। তারপর তা শক্তি সঞ্চয় করে ফের গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে।

৬৮ কিলোমিটারের বেশি গতি হলে নতুন নামকরণ
এখন প্রশ্ন হচ্ছে, ঘূর্ণিঝড় গুলাব নিম্নচাপে রূপান্তরিত হওয়ার পর যদি ফের শক্তি বাড়িয়ে সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে তার কি নতুন নামকরণ হবে? নাকি ঘূর্ণিঝড় গুলাব নামেই যা আরব উপকূলে তাণ্ডব চালাবে? ঘণ্টায় ৬৮ কিলোমিটারের বেশি গতি হলে নতুন নামকরণ পাবে বলেই আবহবিদরা জানিয়েছেন। সেক্ষেত্রে ওই ঝড়ের নাম হতে পারে শাহীন। এই নাম কাতারের দেওয়া।

একটি ঘূর্ণিঝড় থেকে অপর একটি ঘূর্ণিঝড় তৈরি!
আবহবিদরা আরও জানিয়েছেন, যদি এই সম্ভাবনা সত্যি হয়, তাহলে তিন বছরের মধ্যে দ্বিতীয়বার এমন নিদর্শন তৈরি হবে। একটি ঘূর্ণিঝড় থেকে অপর একটি ঘূর্ণিঝড় তৈরি হবে। বা একটি ঘূর্ণিঝড় অপর একটি ঘূর্ণিঝড়ের উৎস। সাম্প্রতিক অতীতে এই ধরনের ঘটনার সাক্ষী থেকেছে ভারত। আবার সেই সম্ভাবনা তৈরি হয়েছে।

গাজা আবার ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়েছিল কেরলে
২০১৮ সালে ঘূর্ণিঝড় গাজা বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল। তারপর তা তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়েছিল। তামিলনাড়ু-সহ প্রতিবেশী রাজ্যে দুর্যোগ ঘটিয়ে গাজা আবার আরব সাগরে বাসা বেঁধেছিল। ক্রমে শক্তি সঞ্চয় করে গাজা আবার ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আছড়ে পড়েছিল কেরলে। প্রায় ১০ দিন আরব সাগরে অবস্থান করেছিসল গাজা।

ঘণ্টায় ৯৫ থেকে ১০০ কিলোমিটার গতিবেগ ছিল গুলাবের
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় গুলাব রবিবার সন্ধ্যার পর থেকে স্থলভাগে আছড়ে পড়তে শুরু করে। ঘণ্টায় ৭৫ থেকে ৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে গুলাব। ল্যান্ডফলের শেষের দিয়ে এই ঝড়ের গতিবেগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়। ঘণ্টায় ৯৫ থেকে ১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে থাকে অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম ও ওড়িশার গোপালপুরের মাঝে সমুদ্র উপকূলে। প্রায় তিনঘণ্টা ধরে তাণ্ডব চালায় গুলাব।

আরব সাগরে অবস্থান করে শক্তি বাড়াতে পারে গুলাব
ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে ব্যাপক বৃষ্টি হয়। ঝড়ের তাণ্ডবের পাশাপাশি বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কিছু জায়গায়। স্থলভাগ অতিক্রম করতে গিয়ে শক্তি হারায় গুলাব। তা আড়াআড়ি ভারত অতিক্রম করে আরব সাগর অভিমিখে ধেয়ে যায়। আরব সাগরে অবস্থান করে শক্তি বাড়াতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।

গুলাব আবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে! অপেক্ষা
এখন অপেক্ষা আরব সাগরে গুলাব আবার ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না। গুলাব আবার গাজার মতো ঘুরে আসে কি না ভারতী ভূখণ্ডের দিকে। আবহাওয়াবিদরা অধীর আগ্রহে এখন সেই সম্ভাবনার দিকে তাকিয়ে রয়েছে। সেক্ষেত্রে নতুন এক দৃষ্টান্ত হবে। গুলাব আবার শাহীন নাম নিয়ে বয়ে যাবে।

গুলাবের পিছু পিছু আরও একটি ঘূর্ণাবর্ত সাগরে
এদিকে গুলাবের পিছু পিছু আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। তা আবার মায়ানপার উপকূলের দিকে থেকে বাংলার উপকূল অভিমুখে ধেয়ে আসছে। ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। তা গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে বাংলার উপকূল দিয়ে বয়ে যাবে। তার ফলে ভারী বৃষ্টি যেমন হবে। ঝোড়ো হাওয়াও বইবে সমুদ্র উপকূলের জেলাগুলিতে।

ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগর দিয়ে ধেয়ে আসা এই গভীর নিম্নচাপের ফলে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবে। ফলে সমুদ্র তীরবর্তী জেলাগুলিতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা প্রশাসন তটস্থ।

গভীর নিম্নচাপের রূপে পশ্চিমবঙ্গ উপকূল হয়ে ঝাড়খণ্ডে
বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপের রূপে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তার লাভ করবে। ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বেশি বৃষ্টি হবে। বৃষ্টি হবে সমুদ্র উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও।












Click it and Unblock the Notifications