তামিলনাড়ুতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় 'গাজা', তছনছ নাগাপট্টিনম, ছয়টি জেলায় লাল সতর্কতা
ঘূর্ণিঝড় গাজা-র দাপট দেখল তামিলনাড়ু। এদিন ভোররাতে তা আছড়ে পড়ল তামিলনাড়ুতে।
ঘূর্ণিঝড় গাজা-র দাপট দেখল তামিলনাড়ু। এদিন ভোররাতে তা আছড়ে পড়ল তামিলনাড়ুতে। নাগাপট্টিনম ও বেদারান্নিয়মের ওপর দিয়ে ঝড়ের দাপট দেখা গিয়েছে। মোট ছয়টি জেলার ৭৬ হাজার ২৯০ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘণ্টায় ১২০ কিমি বেগে ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।
|
তামিলনাড়ু রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, যে মানুষদের নিচু সমুদ্র তীরবর্তী এলাকা থেকে তুলে আনা হয়েছে তাঁদের ৩০০টি ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। নাগাপট্টিনম, পুড়ুকোট্টাই. রামনাথপুরম ও তিরুভারুরে সেই শিবির খোলা হয়েছে।
|
নাগাপট্টিনমে সবচেয়ে বেশি ঝড়ের প্রভাব দেখা গিয়েছে। ফলে সেখানে স্কুল, কলেজ সব ছুটি দেওয়া হয়েছিল। এদিনও ছুটি বলে জানা গিয়েছে।
|
ভোর ৩টে ১৫ মিনিটে আবহাওয়া দফতরের বুলেটিনে ঝড়ের আছড়ে পড়ার খবর দেওয়া হয়। সমু্দ্রের দিকেও নজরদারি চালানো হচ্ছে বলে জানানো হয়। দুই ঘণ্টার বেশি সময় ধরে উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়ের দাপট দেখা গিয়েছে।
|
মাটিতে আছড়ে পড়ার পরে নাগাপট্টিনম, তিরুভরুর, থাঞ্জাভুরে ঝড়ের দারুণ প্রভাব লক্ষ্য করা গিয়েছে। বহু বাড়িঘর ভেঙে গিয়েছে। বহু গাছ উপড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। উপকূলবর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications