বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'অশনি'-র সংকেত! উৎপত্তি থেকে ল্যান্ডফল, সম্ভাব্য পরিস্থিতি একনজরে

দক্ষিণ আন্দামান সাগরে এই মুহূর্তে একটি নিম্নচাপ এলাকা রয়েছে। যা রবিবারের মধ্যে ঘূর্ণিঝড়ে (cyclone) পরিণত হতে পারে। যদি তা ঘূর্ণিঝড়ের রূপ নেয়, তাহলে তার নাম হবে অশনি(Cyclone Asani)। যা পূর্ব উপকূলের দিক থেকে উত্তর-পশ্চ

দক্ষিণ আন্দামান সাগরে এই মুহূর্তে একটি নিম্নচাপ এলাকা রয়েছে। যা রবিবারের মধ্যে ঘূর্ণিঝড়ে (cyclone) পরিণত হতে পারে। যদি তা ঘূর্ণিঝড়ের রূপ নেয়, তাহলে তার নাম হবে অশনি(Cyclone Asani)। যা পূর্ব উপকূলের দিক থেকে উত্তর-পশ্চিম চদিকে অগ্রসর হবে বলেই মনে করছেন আবহাওয়া (weather) বিশেষজ্ঞরা।

ল্যান্ড ফল হতে পারে ওড়িশা ও অন্ধ্রের মধ্যে

ল্যান্ড ফল হতে পারে ওড়িশা ও অন্ধ্রের মধ্যে

আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, নিম্নচাপ এলাকাটি শনিবার সন্ধের মধ্যে একটি নিম্নচাপে এবং ২৪ ঘন্টা পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে তা ১০ মে পর্যন্ত ওড়িশা-অন্ধ্র উপকূলের কাছে অবস্থান করবে। এরপর ১০ থেকে ১১ মে-র মধ্যে তা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ওড়িশার ভুবনেশ্বরের মধ্যে ল্যান্ডফল করতে পারে।

এখন অশনি কোথায়?

নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে অশনি। শুক্রবার যা ভারতীয় উপকূল রেখা থেকে প্রায এক হাজার কিমি দূরে অবস্থান করেছে। আবহাওয়া দফতরের তরফে প্রতিটি মুহূর্তের ওপরে নজর রাখা হচ্ছে। প্রতি মুহূর্তে তার আপডেট দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

 ল্যান্ডফলের তারিখ এবং অবস্থান

ল্যান্ডফলের তারিখ এবং অবস্থান

ল্যান্ডফলের তারিখ এবং অবস্থান নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নন আবহাওয়া বিশেষজ্ঞরা। কেননা ওড়িশা ও অন্ধ্র উপকূলে অবস্থান করার সময় তা অভিমুখ পাল্টেও যেতে পারে। সেই কারণে এই মুহূর্তে পূর্বাভাস দেওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এব্যাপারে বিভিন্ন মডেলের মধ্যেও পার্থক্য রয়েছে। আর মডেলের পূর্বাভাসও ঘন ঘন পাল্টে যাচ্ছে। রবিবার এব্যাপারে আরও স্পষ্ট কিছু জানানো যেতে পারে বলেই মনে করছেন তাঁরা।

বাঁক নিয়ে যেতে পারে বাংলাদেশের দিকে

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ঝড়টি ইউ টার্ন নিয়ে সমুদ্রের দিকে ফিরে যেতে পারে। আবার তা ঘুরে যেতে পারে বাংলাদেশের দিকেও।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে ৭ মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আন্দামান নিকোবর, আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৫৫ কিমি। যা ঘন্টায় ৬৫ কিমি পর্যন্ত হতে পারে। এই সময় সমুদ্র ব্যাপক উত্তাল থাকবে।
৮-৯ মে দক্ষিণ-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঝড়ের বেগ আরও বাড়বে। যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
১০ মে সামুদ্রিক ঝড়ের বেগ সর্বোচ্চ ঘন্টায় ৯০ কিমি গতে পারে। ১০ মে থেকে ওড়িশা উপকূলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ১০-১৩ মের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+