অভিমুখ বদল করে ধেয়ে আসতে পারে ‘ফেনি’! আশঙ্কার কালো মেঘ বাংলার আকাশেও
‘ফেনি’র প্রভাব থেকে ছাড় পাচ্ছে না বাংলাও। মৌসম ভবনের পূর্বাভাসে আশঙ্কার কালো মেঘ বাংলার আকাশেও। অন্ধ্র উপকূলে আছড়ে পড়লেও তা ফের অভিমুখ বদল করে হানা দিতে পারে বাংলার দিকে।
'ফেনি'র প্রভাব থেকে ছাড় পাচ্ছে না বাংলাও। মৌসম ভবনের পূর্বাভাসে আশঙ্কার কালো মেঘ বাংলার আকাশেও। অন্ধ্র উপকূলে আছড়ে পড়লেও তা ফের অভিমুখ বদল করে হানা দিতে পারে বাংলার দিকে। তার ফলে বাংলাতেও আঘাত হানতে পারে 'ফেনি'। বৃহস্পতিবার থেকে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে।

এই পরিবর্তন একদিকে যেমন স্বস্তি বয়ে আনতে পারে, তেমনই আশঙ্কার কালো মেঘও বয়ে আনতে পারে বাংলার বুকে। তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ উপকূলের আছড়ে পড়ার পর ফের দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে ধেয়ে যেতে পারে।
সম্প্রতি মৌসম ভবন জানিয়েছেন বঙ্গোপসাগরে তৈরি হওয়া ফেনি তামিলনাড়ু উপকূলের কাছাকাছি আসার পর তা উপকূলে ধাক্কা খেয়ে ফের মায়ানমারের দিকে ধেয়ে যেতে পারে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের এহেন পূর্বাভাসে ধন্দ তৈরি হয়েছে। মায়ানমার বা বাংলাদেশের দিকে ঘুরে গেলে পশ্চিমবঙ্গও যে রক্ষা পাবে না, তা নিশ্চিত।
কেন্দ্রীয় আবহাওয়া দফতর আগে জানিয়েছিল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। সোমবার তা আছড়ে পড়তে পারে। ঝড়ের গতিবেগ থাকবে সর্বোচ্চ ১২৫ কিলোমিটার। এর প্রভাবে কলকাতায় বড়জোর দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা ছিল। এখন অভিমুখ বদল করায় দুর্যোগের শঙ্কা রয়েছে।












Click it and Unblock the Notifications