Cyclone Fengal Update: উত্তাল সমুদ্র, আছড়ে পড়ছে বড় বড় ঢেউ! শুরু বৃষ্টিও, কতটা ভয়ঙ্কর হবে এই ঝড়

Cyclone Fengal Update: উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় ফেনজল! এর প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে। তামিলনাড়ু-পুদুচেরি সহ একাধিক জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে বইছে প্রবল ঝোড়ো হাওয়া। তবে সাইক্লোন ফেনজল যত উপকুলের দিকে আসবে তত বৃষ্টির পরিমান আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

এখনও পর্যন্ত যা খবর, আজ শনিবার দুপুরের মধ্যে পুদুচেরি উপকূলের কাছে পৌঁছে যাবে ঘূর্ণিঝড় ফেনজল (Cyclone Fengal Update) । সেই সময় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিমি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে মৌসম ভবন। ঝড় চলাকালীন সবাইকে নিরাপদে থাকার কথা বলা হয়েছে।

Cyclone Fengal Update

কেউ যাতে এই সময় না বের হন সেই সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে (Cyclone Fengal Update)। সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। উপকূলবর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদে সরানো হয়েছে। রাজ্য সরকারের তরফে দফায় দফায় ঝড় নিয়ে বৈঠক করা হচ্ছে। এছাড়াও পিডাবলুডি, পুলিশ এবং অন্যান্য বিভাগ সমন্বয় রেখে কাজ চালাচ্ছে।

যাতে ঝড়ের মোকাবিলা অনেকে সহজে করা যায়। এমনকি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সম্প্রতি সচিবালয়ে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক ডাকেন তিনি। যেখানে গোটা অবস্থা নিয়ে আলোচনা হয়। অন্যদিকে উপকূলে নজর রাখা হচ্ছে কড়া ভাবে।

আগেই মতস্যজীবীদের নিরাপদে চলে আসার কথা বলা হয়। সাইক্লোন প্রভাবে কার্যত উপকূলে একের পর এক পাহাড় প্রমান ঢেউ আছড়ে পড়ছে। সংবাদমাধ্যমে সেই ভিডিও ধরা পড়েছে।

অন্যদিকে বিপদের আশঙ্কায় উপকূল সংলগ্ন সমস্ত বড় হাই লাইট খুলে ফেলা হয়েছে। সমুদ্রের কাছাকাছি কাউকে যেতে দেওয়া হচ্ছে না। শুধু সমুদ্র উত্থাল-পাতাল হচ্ছে এমন নয়, বৃষ্টিও শুরু হয়েছে। বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে।

বিশেষ করে তামিলনাড়ু (Tamil Nadu) এবং পুদুচেরির (Puducherry) একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। চেন্নাই, চিরুভাল্লুর, চেঙ্গালপাত্তু, কাঞ্চিপুরম, ভিল্লাপুরম, সহ একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Cyclone Fengal Update) দেওয়া হয়েছে। এজন্য মৌসম ভবনের তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

ঝড়ের পর দ্রুত উদ্ধারকাজ চালাতে ইতিমধ্যে এনডিআরএফের টিমকে তৈরি রাখা হয়েছে। এমনকি সংশ্লিষ্ট রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্যান্য এজেন্সিগুলিকে তৈরি থাকার কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+