Cyclone Fengal Update: ঘণ্টায় ৯০ কিমি বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেনজল! কতটা প্রভাব বাংলায়?
Cyclone Fengal Update: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেনজল! ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শনিবার ঘণ্টায় ৯০ কিমি গতিবেগে আছড়ে পড়বে এই ঝড়। পুদুচেরির কাছে ঘুর্নিঝড় ফেনজলের ল্যান্ডফল হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে তামিলনাড়ু সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।
উপকুলে দিকে ঝড় যত এগিয়ে আসবে বৃষ্টি এবং হাওয়ার গতিবেগ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ঘূর্ণিঝড়টি (Cyclone Fengal Update) এখনও তামিলনাড়ুর উপকূলরেখা থেকে ৩০০-৩৫০ কিলোমিটার দূরে রয়েছে বলে জানা গিয়েছে। মৌসম ভবনের তরফে একাধিক জেলার জন্য হাই অ্যালার্ট জারি করেছে।

বিশেষ করে তামিলনাড়ু (Tamil Nadu) এবং পুদুচেরির (Puducherry) একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। চেন্নাই, চিরুভাল্লুর, চেঙ্গালপাত্তু, কাঞ্চিপুরম, ভিল্লাপুরম, সহ একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Cyclone Fengal Update) দেওয়া হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদেরও অ্যালার্ট জারি করা হয়েছে।
এই সময় সমুদ্র উত্তাল থাকবে। ফলে এই সময় কেউ যাতে সমুদ্রে না যায় সেই সতর্কতা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। এমনকি যারা সমুদ্রে আছে দ্রুত তাদের নিরাপদ স্থানে চলে আসার কথাও বলা হয়েছে।
পরিস্থিতির কথা বিবেচনা করে ইতিমধ্যে সেখানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্যের সমস্ত বাহিনীকে তৈরি রাখা হয়েছে। বড় মানুষকে উপকূল এলাকা থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। প্রাণহানি যাতে না হয় সেজন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে।
এরপরেও প্রশাসনের তরফে ঝড়ের (Cyclone Fengal Update) উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। যোগাযোগ রাখা হচ্ছে মৌসম ভবনের তরফেও। সমম্বয় রেখে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও খবর। ইতিমধ্যে সে রাজ্যের মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন। ঝড় নিয়ে কি ব্যবস্থা সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেই খবর। এমনকি Disaster Management টিমের আধিকারিকদের সঙ্গেও দফায় দফায় বৈঠক সেরেছেন সে রাজ্যের মন্ত্রীরা।
Cyclone Fengal Update: কতটা প্রভাব বাংলায়?
সরাসরি এই ঝড়ের প্রভাব পড়বে না বাংলায়। তবে শনিবার থেকেই আকাশ মেঘলা থাকবে। দুই ২৪ পরগণা এবং দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলেই আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে আকাশ মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications