প্রবল বেগে ধেয়ে আসছে দানবীয় সাইক্লোন 'ফণী'! বাতিল ১০৩ টি ট্রেন, পুরী থেকে বিশেষ ব্যবস্থা
২০০ থেকে ২৩৫ কিমি প্রতি ঘণ্টার বেগে ধেয়ে আসছে সাইক্লোন 'ফণী'। ওড়িশা , পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ , তামিলনাড়ুতে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা।
২০০ থেকে ২৩৫ কিমি প্রতি ঘণ্টার বেগে ধেয়ে আসছে সাইক্লোন 'ফণী'। ওড়িশা , পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ , তামিলনাড়ুতে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। ওড়িশায় হলুদ সতর্কতা থেকে কমলা সতর্কতা জারি হয়ে গিয়েছে। ফলে পরিস্থিতি যে ক্রমশই উদ্বেগের হয়ে উঠছে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই পর্যটকদের পুরী ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছে ওড়িশা প্রশাসন। এদিকে, ঝড়ের আশঙ্কায় একাধিক ট্রেন বাতিল হয়ে গিয়েছে ।

মোট ১০৩ টি ট্রেন বাতিল!
ফণীর জেরে মোট ১০৩ টি ট্রেন বাতিল হয়েছে। এরমধ্যে রয়েছে হাওড়া-চেন্নাই কমণ্ডল এক্সপ্রেস, পাটনা-এরনাকুলাম এক্সপ্রেস, নয়া-দিল্লি ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস, হাওড়া-হায়দরাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস ,ভুবনেশ্বর -রামেশ্বরম এক্সপ্রেস।

প্রস্তুতি কতদূর?
ইতিমধ্যেই রেল সূত্রে বিভিন্ন বড় স্টেশনে বাতিল ট্রেনের তালিকা ঘোষণা করা হচ্ছে। যাতে যাত্রীদের কোনও দুর্ভোগের মধ্যে না পড়তে হয়। ভদ্রক ও বিশাবাখাপত্তনমের দিকের কিছু ট্রেনের দিক পরিবর্তন করা হয়েছে ফণীর আশঙ্কায়।

বিশেষ ট্রেনের ব্যবস্থা রেলের
ইস্টার্ন রেল সূত্রের জানানো হয়েছে, এদিন বেলা ১২ টা নাগাদ বিশেষ ট্রেন ছাড়বে পুরী থেকে শালিমার স্ট্রেশন পর্যন্ত। ফলে পর্যটকরা পুরী থেকে হাওড়ার দিকে চলে আসতে পারবেন। এরমধ্যে পড়বে কটক, জয়পুর, কেওঞ্ঝর, বালাসোর, খড়গপুর।












Click it and Unblock the Notifications