Cyclone Dana: রাত পেরিয়ে সকালেও ল্যান্ডফল ঘূর্ণিঝড় দানার, প্রবল ঝড়-বৃষ্টি ওড়িশা ও বাংলায়; বাড়ছে ক্ষয়ক্ষতি

Cyclone Dana: বৃহস্পতির রাত পেরিয়ে শুক্রের সকাল। অব্যাহত ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল প্রক্রিয়া। ওড়িশার ধামারা ও ভিতরকণিকার মধ্যবর্তী এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ আছড়ে পড়ে ঘূর্ণিঝড় দানা। সাড়ে তিনটে পর্যন্ত ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিমি বেগে হাওয়া। এরপর স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়ের লেজের অংশ। ল্যান্ডফল শেষ হতে এখনও ২ থেকে আড়াই ঘণ্টা লাগতে পারে বলে পূর্বাভাস।

আবহাওয়া দফতর জানাচ্ছে, স্থলভাগে আছড়ে পড়ার পর গতিপথ বদলেছে ঘূর্ণিঝড় দানা। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়। সকাল ৬টা পেরোলেও স্থলভাগে ঘূর্ণিঝড়ের লেজের অংশ। যার জেরে সকালেও ঝোড়ো হাওয়ার ব্যাপক দাপট। হাওয়া অফিস জানিয়েছে, স্থলভাগে অনেকটাই শক্তিক্ষয় করেছে ঘূর্ণিঝড় দানা। তবে নতুন করে আর শক্তি সঞ্চয়ের সম্ভাবনা নেই।

DANA IMPACT

এদিকে, রাতভর নবান্নের কন্ট্রোল রুম থেকে ঝড়ের গতিবিধিতে নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাত জেলা থেকে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন প্রিন্সিপাল সেক্রেটারিরা। কলকাতা পুরসভাতে থেকে রাতভর তদারকি মেয়র ফিরহাদ হাকিমের। রাতভর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসও।

নবান্নে মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসেব এসে পৌঁছয়নি। বেলায় নবান্নে রিপোর্ট এসে পৌঁছবে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। ওই জেলার একাধিক জায়গায় গাছ ভেঙে গিয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে মন্দারমণিতেও। মন্দারমণির নিচু জায়গায় ঢুকেছে জল।

ঝোড়ো হাওয়ার সঙ্গে দোসর ভারী বৃষ্টি। সাগর, বকখালি ও গোসাবাতেও ঝড়ের প্রভাব। বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে বেশকিছু জায়গায়। ওই সব স্থানে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাত থেকেই বৃষ্টি শহর কলকাতাতেও। রাত ৩টে পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি মানিকতলায়। প্রায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে মানিকতলায়। ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে খিদিরপুরে। মুখ্যমন্ত্রী জানান, ২ লক্ষ ১১ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ১২০০টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন দেড় লক্ষ মানুষ।

দানার দাপটে ক্ষয়ক্ষতি ওড়িশার ধামাড়া, ভদ্রকে। ঝড়ে উপড়ে গিয়েছে গাছ। অবরুদ্ধ রাস্তা। উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটিও। দমকা হাওয়ার জেরে খড়কুটোর মতো উড়ে গিয়েছে গ্যাস স্টেশনের মেশিন, বাইকও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+