Cyclone Dana: ঘূর্ণিঝড় দানায় লন্ডভন্ড ধামরা, ক্ষয়ক্ষতি ভিতরকণিকার নেচার ক্যাম্পেও; তছনছ ওড়িশার উপকূল
Cyclone Dana: ১২০ কিলোমিটার বেগে ওড়িশার ধামরায় (Dhamra) ল্যান্ডফল ঘূর্ণিঝড় দানার (Dana Landfall)। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ আছড়ে পড়ে ঘূর্ণিঝড় দানা। ঝড়ের দাপটে ওড়িশার ভদ্রক জেলার (Bhadrak) বিস্তীর্ণ গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি। সকাল থেকেই ভয়াবহ ছবি ওড়িশার উপকূলবর্তী এলাকায়।
ভদ্রকের বাসুদেবপুরে ব্যাপক তাণ্ডব ঘূর্ণিঝড় দানার। রাত ৩টে থেকেই ঘুম উড়েছে স্থানীয়দের। দমকা হাওয়ার দাপটে উপড়ে গিয়েছে প্রচুর গাছ ও বিদ্যুতের খুঁটি। গাছ পড়ে অবরুদ্ধ হয়ে গিয়েছে রাস্তা। একই অবস্থা ধামরা, চাঁদমালিসহ বিস্তীর্ণ এলাকার। ঘূর্ণিঝড়ে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে ধামড়া বন্দর এলাকা। গাছ ভাঙার পাশাপাশি ঝড়ে উড়ে গিয়েছে টিনের চাল।

ভদ্রকে দানার দমকা হাওয়ার দাপটে খড়কুটোর মতো উড়ে গিয়েছে গ্য়াস স্টেশনের মেশিন। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বাইক, টিনের ছাউনি। হেলে গিয়েছে বিদ্যুতের খুঁটি। ঘূর্ণিঝড়ের ভয়াবহ ছবি ভদ্রকজুড়ে (Bhadrak District)।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ভদ্রক, ধামরার পাশাপাশি ক্ষতির সম্মুখীন ওড়িশার কেন্দ্রাপাড়াও। সেখানেও উপড়ে গিয়েছে প্রচুর গাছ। তবে রাস্তা থেকে গাছ সরানোর কাজও শুরু করেছে প্রশাসন। গ্যাস কাটার দিয়ে গাছ কেটে ক্রেন দিয়ে চলছে গাছ সরানোর কাজ।
VIDEO | Cyclone Dana: Several roads are blocked in Kendrapara district of Odisha as trees have been uprooted due to heavy rainfall and strong wind. Visuals from Bhitarkanika area. #CycloneDanaUpdates #CycloneDana #Odisha
— Press Trust of India (@PTI_News) October 25, 2024
(Full video available on PTI Videos -… pic.twitter.com/SACO1HlgS4
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ওড়িশার মেরিন স্যাংচুয়ারি ভিতরকণিকা। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ভিতরকণিকা নেচার ক্যাম্প। সামুদ্রিক এই স্যাংচুয়ারিতে রয়েছে বিভিন্ন প্রজাতির জীবজন্তু। রয়েছে নানা প্রজাতির কচ্ছপ ও প্রচুর পরিযায়ী পাখিও। বিশ্বের দ্বিতীয় আমাজন রূপে অভিহিত করা হয় ভিতরকণিকাকে। সেখানেই তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় দানা। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রশাসনের। জীবজন্তুদের প্রাণহানির আশঙ্কা নিয়েও উদ্বেগ।
ধামরার বিস্তীর্ণ এলাকায় ঢুকেছে নোনা জল। ৫০ মিটার পর্যন্ত জলস্তর বেড়েছে বলে সূত্রের খবর। বৃহস্পতির রাত পেরিয়ে শুক্রের সকালেও অব্যাহত ছিল ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল প্রক্রিয়া। এরপর স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়ের লেজের অংশ। যার জেরে ব্যাপক বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।
VIDEO | Cyclone Dana: Several trees uprooted in Dhamara, Chandmali villages of Bhadrak district as coastal areas of Odisha witness strong winds and heavy rainfall.
— Press Trust of India (@PTI_News) October 25, 2024
The storm moved north-northwest at a speed of 15 kmph over the past six hours before making landfall between… pic.twitter.com/38DSVzCZAY
আবহাওয়া দফতর জানাচ্ছে, স্থলভাগে আছড়ে পড়ার পর গতিপথ বদলেছে ঘূর্ণিঝড় দানা। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়। হাওয়া অফিস জানিয়েছে, স্থলভাহে অনেকটাই শক্তিক্ষয় করেছে ঘূর্ণিঝড় দানা। তবে নতুন করে আর শক্তি সঞ্চয়ের সম্ভাবনা নেই।












Click it and Unblock the Notifications