Cyclone Dana: দানবীয় রূপ নিচ্ছে দানা, মোট ৭ রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব; ওড়িশা ও বাংলায় প্রচুর এনডিআরএফ মোতায়েন

Cyclone Dana: বৃহস্পতিবার মধ্যরাতে ওড়িশার ধামারা ও ভিতরকণিকার মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়ূবে (Cyclone Dana Landfall) ঘূর্ণিঝড় দানা। ল্যান্ডফলের পর ক্রমশ পশ্চিমের দিকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড়। যার জেরে ঝাড়খণ্ডের দক্ষিণ দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি (Heavy to extremely heavy rain) হতে পারে। সতর্কতা জারি করা হয়েছে বিহার ও ছত্তীসগঢ়েও।

মৌসম ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, আছড়ে পড়ার পর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় দানা। মোট ৭ রাজ্যে দানার প্রভাব (Cyclone Dana Effect) পরিলক্ষিত হবে। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, বিহার ও তামিলনাড়ু। ঘূর্ণিঝড়ের কারণে এই রাজ্যগুলিতে মিলিয়ে সর্বমোট ৩০০টি বিমান ও ৫৫২টি ট্রেন বাতিল করা হয়েছে।

DANA

বিহারের ১২টি জেলায় জারি করা হয়েছে দানা সতর্কতা (Cyclone Dana Alert)। ওই জেলাগুলিতে সর্বোচ্চ ৪০ কিমি বেগে বইতে পারে হাওয়া (Gust)। জেলাগুলির মধ্যে রয়েছে ভাগলপুর, বাঙ্কা, জামুই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, জাহানাবাদ, লক্ষ্মীসরাই, নওয়াদা,গয়া, কাটিহার, পুর্ণিয়া ও কিষাণগঞ্জ।

ছত্তীসগঢ়ের (Chhattisgarh) ৮ জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। সেখানেও সর্বোচ্চ ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইবে। ২৫ থেকে ২৭ অক্টোবর বৃষ্টি হবে ছত্তীসগঢ়ের একাংশে। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) একাংশেও সর্বোচ্চ ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইবে। ইতিমধ্যেই এনডিআরএফের ৯টি টিম প্রস্তুত রাখা হয়েছে অন্ধ্রপ্রদেশে।

এনডিআরএফের (NDRF) ডিআইজি মহসিন শহিদি জানান, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা। মধ্যরাতে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড়। ওড়িশায় এনডিআরএফের ২০টি ও পশ্চিমবঙ্গে ১৭টি টিম মোতায়েন করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় ২টি জাহাজ প্রস্তুত রেখেছে নৌসেনা। সেখানে ত্রাণ ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

ওড়িশার উপকূলে ইতিমধ্যেই তাণ্ডব শুরু করেছে দানা। ধামারা, বালাসোর, ভদ্রকসহ একাধিক উপকূলীয় এলাকায় বৃষ্টি ও হাওয়ার দাপট। পরিস্থিতি পর্যালোচনায় ভূবনেশ্বরে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (Mohan Charan Majhi)। ভিডিয়ো বার্তায় সবাইকে নিরাপদে থাকার বার্তা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Patnaik)। বালাসোর ও ময়ূরভঞ্জ এলাকায় ইতিমধ্যেই বিশেষ সচিব নিয়োগ করেছে রাজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+