Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Dana: ভয়াবহ দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় দানার জেরে বন্দরে 'গ্রেট ডেঞ্জার', বন্ধ হল আদালতও

Cyclone Dana: বৃহস্পতির সকাল থেকেই ভোলবদল আবহাওয়ার। বৃষ্টির সঙ্গে শুরু ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরের মধ্যে ওড়িশার ভিতরকণিকা ও ধামারার মাঝে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দানা (Extremely Severe Cyclone Dana)। সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১২০ কিলোমিটার। ভয়াবহ দুর্যোগের প্রহর গুনছে ওড়িশা ও পশ্চিমবঙ্গ।

ঘূর্ণিঝড় দানার প্রভাবে প্রবল জলোচ্ছ্বাসের (Tidal Waves) আশঙ্কা। ২ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়বে পাড়ে। ইতিমধ্যেই গ্রেট ডেঞ্জার সিগন্যাল (Great Danger at Ports) ১০ জারি করা হয়েছে সমুদ্র বন্দরগুলিতে। ওড়িশার তিনটি বন্দরসহ কলকাতা ও হলদিয়া বন্দরে চরম সতর্কতা। বন্ধ জাহাজ চলাচল ও পণ্য খালাসের কাজ।

DANA

এদিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভূবনেশ্বর বিমানবন্দর (Bhubaneswar Airport Shutdown) ১৬ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিমান ওঠানামা। বিবৃতি জারি করে জানিয়েছে ভূবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ের জেরে বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকে ১৫ ঘণ্টা উড়ান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দরও।

অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত দানা। দু'দিন বন্ধ থাকবে ওড়িশা হাইকোর্ট (Odisha High Court Shutdown)। বৃহস্পতিবার ও শুক্রবার ওড়িশার হাইকোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত। এনিয়ে হাইকোর্টের রেজিস্ট্রারের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। সেখানে লেখা হয়, ভয়াবহ দুর্যোগের আশঙ্কা থেকে ২৪ ও ২৫ অক্টোবর হাইকোর্টের সমস্ত কাজ বন্ধ থাকবে।

১৫ কিমি প্রতি ঘণ্টা বেগে স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা। আতঙ্কের প্রমাদ গুনছে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের বাসিন্দারা। কলকাতায় রাজভবনে খোলা হল কন্ট্রোল রুম। ঘূর্ণিঝড়ে বিপদে পড়লে যোগাযোগ করা যাবে ০৩৩-২২০০১৬৪১ এই নম্বরে। জরুরি অবস্থায় যোগাযোগের জন্য দেওয়া হয়েছে emergency.danarajbhavan@gmail.com ইমেল আইডিও।

মৌসম ভবন জানিয়েছে, ল্যান্ডফলের সময় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার। প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল প্রক্রিয়া। সেসময় অতি ভারী বৃষ্টি হবে ওই এলাকাগুলিতে। সমুদ্রের পাড়ে ২ মিটার পর্যন্ত অস্বাভাবিক উঁচু ঢেউ আছড়ে পড়বে বলেও পূর্বাভাস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+