Cyclone Dana: ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় পুরীর মন্দিরে প্রস্তুতি, ঝড় মাথায় নিয়েই জগন্নাথের নীতি কান্তি অনুষ্ঠান
Cyclone Dana: ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা(Cyclone Dana)। পর্যটকশূন্য করা হয়েছে পুরী (Cyclone Alert Puri)। আতঙ্কের প্রমাদ গুনছে গোটা পর্যটন কেন্দ্র। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি পুরীর মন্দিরেও (Puri Temple)। প্রভু জগন্নাথের বৃহস্পতিবারের নীতি কান্তি প্রথায় যাতে বিঘ্ন না ঘটে, তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে পুরীর শ্রীমন্দির কর্তৃপক্ষ।
সূত্রের খবর, মন্দিরের ভেতরে জিআই শিট, টিউবসহ নানা জিনিস নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে। দমকা হাওয়া থেকে আটকাতে মন্দিরের ভেতরের জলের ট্যাঙ্কগুলি ভর্তি করে রাখা হয়েছে। মন্দিরগুলির ছাদ থেকেও সবরকম জিনিসপত্র নামিয়ে রাখা হয়েছে। মন্দিরের চার কোণায় নজরদারি চালাচ্ছে প্রশাসন।

জগন্নাথের (Lord Jagannath) নীতি কান্তি প্রথা খুবই গুরুত্বপূর্ণ বলে মানা হয় শ্রীমন্দিরে (Shree Mandir)। প্রতি বৃহস্পতিবার দু ধরনের নীতি কান্তি মানা হয় পুরীর মন্দিরে। একটি মজন নীতি ও অপরটি একান্ত নীতি। বৃহস্পতিবার রাতেই ওড়িশার ভিতরকণিকা ও ধামারার মাঝে আছড়ে পড়বে (Landfall) ঘূর্ণিঝড় দানা। তাই আগেভাগে সতর্ক পুরীর মন্দির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল থেকেই পুরীর সমুদ্র সৈকত (Puri Sea Beach) জনশূন্য। প্রশাসনের নির্দেশ মেনে সমুদ্র সৈকত থেকে সরিয়ে নেওয়া হয়েছে দোকানপাট। সিংহভাগ পর্যটক ফিরে গেলেও সমুদ্র তীরবর্তী হোটেলগুলিতে সতর্কতা। সৈকতে লাগাতার মাইকিং চালাচ্ছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্ঘটনা এড়াতে মেরিন ড্রাইভ রোডে নামিয়ে রাখা হয়েছে হাইমাস্ট লাইটগুলিও।
ঘূর্ণিঝড় দানার সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১২০ কিলোমিটার। প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল প্রক্রিয়া। সেসময় অতি ভারী বৃষ্টি হবে ওই এলাকাগুলিতে। সমুদ্রের পাড়ে ২ মিটার পর্যন্ত অস্বাভাবিক উঁচু ঢেউ আছড়ে পড়বে বলেও পূর্বাভাস।
এদিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভূবনেশ্বর বিমানবন্দর ১৬ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিমান ওঠানামা। বিবৃতি জারি করে জানিয়েছে ভূবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications