Cyclone Dana Update: রাক্ষুসে গতিতে ধেয়ে আসছে 'দানা', কোথায় ল্যান্ডফল জানিয়ে দিল IMD
দীপাবলির আগে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। তীব্র গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। ওড়িশা এবং বাংলা উপকূলে তার তীব্র প্রভাব পড়বে বলে সতর্কতা জারি করেছে IMD। জানানো হয়েছে ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের উপকূলের মধ্যবর্তী একটি জায়গায় ল্যান্ডফল করবে।
তার জেরে বুধবার থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শক্তি বাড়াতে শুরু করবে নিম্নচাপটি। সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নেবে। কলকাতা সহ পশ্চিমঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।

আগামী ২২ অক্টোবর ডানার আগমনের বার্তা নিয়ে হাজির হবে নিম্নচাপ। ধীরে বঙ্গোপসাগরে শক্তিবাড়াচ্ছে নিম্নচাপটি। তার জেরে বুঝবার থেকে বদলে যাবে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলির আবহাওয়া। বুধবার থেকে বৃষ্টিতে ভিজবে পূর্বমেদিনীপুর, কলকাতা এবং উত্তর ২৪ পরগনা ও হাওড়া জেলায়।
পুরী এবং সাগরদ্বীপের মাঝে ধামড়াবন্দর নামে একটি জায়গায় এই ঘূর্ণিঝড় দানা তীব্র গতিতে ল্যান্ড ফল করবে। তার সরাসরি প্রভাব পড়বে পুরী,বালেশ্বর, দিঘায়। সেকারণে বৃহস্পতিবার থেকে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সবচেয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা সমুদ্রে গিয়েছেন তাঁদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই সমুদ্র উত্তাল হতে শুরু করবে। শঙ্করপুর এবং দিঘা সহ একাধিক এলাকায় বাসিন্দাদের মাইকিং করে সতর্ক করা হয়েছে। তাঁদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। অন্যদিকে সুন্দরবনের উপকূলবর্তি এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের ত্রাণ শিবিরে নিয়ে আসা হচ্ছে।
দিঘা, ডায়মন্ডহারবার সহ একাধিক জায়গায় এখন পর্যটকদের ভিড়। সেই সব জায়গায় পর্যটকদের সতর্ক করা হয়েছে। হোটেল গুলিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে পর্যটকদেরও সতর্ক করা হয়েছে। অন্যদিকে ঘূর্ণিঝড় দানার মোকাবিলায় তিন রাজ্যের মুখ্যসচিব বৈঠক করছেন। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক করছেন ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যসচিবরা।












Click it and Unblock the Notifications