Cyclone Dana: ল্যান্ডফলের আগেই তাণ্ডব দানার, ধামারায় ব্যাপক বৃষ্টি-ঝড়; ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত নৌসেনাও

Cyclone Dana: ল্যান্ডফলের আগেই তাণ্ডব শুরু ঘূর্ণিঝড় দানার। ওড়িশার ধামারায় (Heavy rain at Dhamra) ব্যাপক বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার দাপট। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যেই ধামার ও ভিতরকণিকার ভেতর ল্যান্ডফলের সম্ভাবনা (Cyclone Dana Landfall) ঘূর্ণিঝড়় দানার। তার আগে ধামারায় আবহাওয়ার ব্যাপক অবনতি।

ল্যান্ডফলের পর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমের দিকে ঘূর্ণিঝড় দানা অগ্রসর হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন (IMD)। বেলা বাড়তেই ধামারায় ঝোড়ো হাওয়ার গতিবেগ বাড়তে থাকে। বৃষ্টির জেরে কার্যত সাদা হয়ে যায় চারপাশ। ধামারায় প্রবীণ গ্রামবাসীদের ঘরবাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। অসহায়দের উদ্ধারে নামেন রেড ক্রস সোসাইটির সদস্যরা।

NAVY

ওড়িশার কেন্দ্রাপাড়া (Kendrapara), বালাসোর (Balasore) ও ভদ্রক (Bhadrak) এই তিন অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে মৌসম ভবন। ধামারার সঙ্গে আবহাওয়ার অবনতি কেন্দ্রাপাড়াতেও। সেখানে রীতিমতো ফুঁসছে ব্রাহ্মণী নদী। লাফিয়ে বাড়ছে জলস্তর। কেন্দ্রাপাড়ায় ঘরবাড়ি ছেড়ে যেতে নারাজ উপকূলের বাসিন্দারা। তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে বারবার অনুরোধ করে প্রশাসন।

ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। যুদ্ধকালীন পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত ভারতীয় নৌসেনাও। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের নাভাল অফিসার ইন চার্জদের সঙ্গে মিলিতভাবে বিপর্যয় মোকাবিলায় ইস্টার্ন নাভাল কমান্ড। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেভারতীয় নৌসেনা। রাজ্য়ের দরকারে নৌসেনার তরফে প্রস্তুত রাখা হয়েছে মেডিক্যাল সাপোর্টও। নৌসেনার হাসপাতাল আইএনএইচএস কল্যাণীকে প্রস্তুত রাখা হয়েছে।

বিপর্যয় মোকাবিলায় নেমেছে সেনা, এনডিআরএফ ও কোস্টগার্ডও। দীঘায় লাগাতার মাইকিং চালাচ্ছে এনডিআরএফ। ঘূর্ণিঝড় দানার জেরে প্রায় ২০০টি ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। পুরী, খুরদা, ভূবনেশ্বর, কটক, পারাদ্বীপ, জাজপুর কেওনঝড় রোড, ভদ্রক, ব্রহ্মপুর, সম্বলপুর, টিটিলাগড় ও রায়াগড়ে চালু করা হয়েছে হেল্পলাইন।

ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা। পর্যটকশূন্য করা হয়েছে পুরী। প্রশাসনের নির্দেশ মেনে সমুদ্র সৈকত থেকে সরিয়ে নেওয়া হয়েছে দোকানপাট। সৈকতে লাগাতার মাইকিং চালাচ্ছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভূবনেশ্বর বিমানবন্দর ১৬ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+