Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Biparjoy: গুজরাতে লাল সতর্কতা, ট্রেন বাতিল, বন্ধ স্কুল! আট রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়ের (Cyclone Biparjoy) কারণে গুজরাতের সৌরাষ্ট্র, দ্বারকা, কচ্ছ উপকূলে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের তরপে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বেস কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এই ঘূর্ণিঝড় উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। যা বৃহস্পতিবার সন্ধের মধ্যে গুজরাতের জাখাউ বন্দরের কাছে মাণ্ডভি এবং পাকিস্তানের করাচির মধ্যবর্তী এলাকা দিয়ে অতিক্রম করবে। যার গতিবেগ হতে পারে ঘন্টায় ১২৫-১৩৫ কিমি এবং দমকা হওয়ার বেগ হতে পারে ঘন্টায় ১৫০ কিমি।

image of Cyclone Biparjoy

ঘূর্ণিঝড় বিপর্যয় এদিন গুজরাতের পোরবন্দর ও দ্বারকার উপকূল অতিক্রম করবে বলে মনে করছে আবহাওয়াবিদরা। রাজ্য সরকার রাজ্যের আটটি জেলায় সমুদ্রের কাছে থাকা প্রায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। ঘূর্ণিঝড় বিপর্যয় ইতিমধ্যেই অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বৃহস্পতিবার সন্ধের মধ্যে তা গুজরাতের জাখাও বন্দর অতিক্রম করবে।

আবহাওয়া দফতরের তরফে সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। একাধিক সরকারি সংস্থা সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূল থেকে সাধারণ মানুষকে স্থানান্তরে ব্।স্ত রয়েছে। এই ঘূর্ণিঝড় বৃহস্পতিবার কচ্ছ, দ্বারকা, পোরবন্দর, জামনগর, মোরবি, জুনাগড় এবং রাজকোটে আছড়ে পড়তে চলেছে। মুম্বই উপকূলে উঁচু ঢেউ দেখা যাচ্ছে।

স্থলভাগে আছড়ে পড়ার পরে এই ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পড়বে। এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। যা রাজস্থানের দক্ষিণ দিকে অগ্রসর হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। ১৫-১৭ জুনের মধ্যে এর প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

image of Cyclone Biparjoy

সম্ভাব্য পাঁচটি ক্ষতিগ্রস্ত এলাকা কচ্ছ, পোরবন্দর, আমরেলি, গির সোমনাথ এবং দ্বারকার স্কুলগুলি দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গুজরাতের উপকূল এলাকায় অন্তত ৯৫ টি ট্রেন চলে। যা ১৫ জুন পর্যন্ত বাতিল কিংবা যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। এদিন পুরো বিষয়টির পর্যালোচনা করতে বৈঠক করেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, ঝোড়ো হাওয়ায় গাছপালা ভেঙে পড়তে পারে, কিংবা উপড়ে যেতে পারে। এছাড়াও খেতে থাকা ফসলেরও ক্ষতি হতে পারে। আবহাওয়া দফতরের তরফে গুজরাতের পাশাপাশি কেরল, তামিলনাড়ু, কর্নাটক, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, গোয়া, দমন দিউ, লাক্ষাদ্বীপ, দাদরা ও হাভেলির জন্য সতর্কতা জারি করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+