Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Biparjoy: ঘণ্টায় ১৪০ কিমি বেগে বইতে পারে ঝড়! রাত পর্যন্ত চলবে তাণ্ডব

Cyclone Biparjoy: আছড়ে পড়ল সাইক্লোন বিপর্যয়! বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত সাইক্লোনের ল্যাণ্ডফল ( Cyclone Landfall) জারি থাকবে। এমনটাই পূর্বাভাসে জানাচ্ছে মৌসম ভবন (IMD)।

শুধু তাই নয়, সাইক্লোন বিপর্যয় যত উপকূলের দিকে ধেয়ে আসবে তত হাওয়ার (Cyclone Biparjoy)গতিবেগ আরও বাড়বে। ঘন্টায় ১১৫ থেকে ১২৫ কিমি থেকে ঘন্টায় ১৪০ কিমি বেগেও ঝড়ের গতিবেজ্ঞ বইতে পারে বলে মনে করছে মৌসম ভবন। ইতিমধ্যে গোটা পরিস্থিতির উপর নজর রাখতে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

ঘন্টায় ১৪০ কিমি বেগে বইতে পারে ঝড়!

ইতিমধ্যে একাধিক হেল্পলাইন (Cyclone HelpLine Number) চালু করা হয়েছে প্রশাসনের তরফে। গুজরাতের ৩৩ টি জেলার জন্যে এই হেল্পলাইন জারি করা হয়েছে। অন্যদিকে মৌসম ভবনের তরফে মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড় 'বিপর্যয়' করাচি এবং মান্ডভির মধ্যবর্তী উপকূলে এবং গুজরাটের জাখাউ বন্দরের কাছে আঘাত হানবে।

ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যা গভীর রাত (Cyclone Biparjoy)পর্যন্ত চলবে বলেই জানিয়েছেন হাওয়া অফিস। অন্যদিকে পরিস্থিতি বিচার করে জরুরি বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল। আধিকারিকদের সঙ্গে গোটা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন তিনি।

বলে রাখা প্রয়োজন, সাইক্লোন বিপর্যয় নিয়ে প্রথমদিন থেকেই সতর্ক রাজ্য প্রশাসন। ইতিমধ্যে দফায় দফায় কেন্দ্রীয় সরকার সাইক্লোন নিয়ে বৈঠকও করেছে। কীভাবে এবং কোন পথে পরিস্থিতি মোকাবিলা তা নিয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে ঝড়ের বার্তার পরেই উপকূল থেকে দ্রুত মানুষকে সরানো হয়েছে।

শুধু তাই নয়, এনডিআরএফ সহ রাজ্যের সমস্ত বাহিনীকে অ্যালার্ট (Cyclone Biparjoy)করা হয়েছে। পাশাপাশি কোস্ট গার্ড সহ সমস্ত বাহিনীকেই অ্যালার্টে রাখা হয়েছে। ঝড় থামলেই উদ্ধারকাজ শুরু হবে বলে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর সামনে আসেনি। তবে কন্ট্রোল রুমের তরফে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

আধিকারিকরা জানাচ্ছেন, ঝড়ের গতিবেগ ক্রমশ বাড়ছে। সমস্ত জেলার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এখনও প[অরজন্ত একাধিক গাছ ভেঙে পড়েছে। বেশ কিছু অভিযোগও পাওয়া গিয়েছে। তবে মৃত্যুর খবর সামনে আসেনি। তবে ঝড় থামলেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়া হবে বলে জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+