Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Biparjoy: বিপর্যয় শক্তি হারানোর মুখে, বড় ক্ষয়ক্ষতি এড়ানো যাবে? ট্রেন পরিষেবায় ব্যাপক প্রভাব

Cyclone Biparjoy: সাইক্লোন বিপর্যয়ের ল্যান্ডফল হয়েছে গুজরাতের জাখাউ (Jakhau Port)-এর কাছে। রাত ১১টা নাগাদ সাইক্লোনের মধ্যভাগ স্থলভূমিতে প্রবেশ করার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

মধ্যরাতের পরই ধীরে ধীরে শক্তিক্ষয় হবে বিপর্যয়ের। তবে গুজরাত সরকার শুরু থেকেই যথাযথ পদক্ষেপ করায় বড় ধরনের ক্ষতি বা প্রাণহানির ঘটনা এড়ানো যাবে বলে মনে করছে প্রশাসন।

সাইক্লোন বিপর্যয়

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দিল্লির ওয়ার রুম থেকে পরিস্থিতির দিকে নজর রাখছেন। তিনি গুজরাত ও মহারাষ্ট্রের রেলের কর্তাদের সঙ্গে সরাসরি কথা বলে নানা নির্দেশ দিচ্ছেন। রেললাইন, ওভারহেড তারের কোথায় কী অবস্থা সেদিকে নজরদারি চালিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি রাখা ও যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দিতে বলেছেন।

বিভিন্ন স্টেশনের বিষয়েও খোঁজখবর নিয়েছেন বৈষ্ণব। পশ্চিম রেওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সুমিত ঠাকুর জানিয়েছেন, সবমিলিয়ে ৯৯টি ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৩৯টি ট্রেনের। ৩৮টি ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়েছে।

সাইক্লোন বিপর্যয়

আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, ঝড়ের গতিবেগ সর্বোচ্চ হতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার। ল্যান্ডফলের পর থেকেই ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে।

কাল বেলা ১২টার মধ্যে এই সাইক্লোন নিম্নচাপে পরিণত হবে বলে মনে করছে আবহাওয়া দফতর। তখন হাওয়ার গতিবেগ কমে ঘণ্টায় ৪০ কিলোমিটার হবে।

সাইক্লোন বিপর্যয়

এনডিআরএফের আইজি নরেন্দ্র সিং বুন্দেলা দাবি করেছেন, ক্ষয়ক্ষতি খুব বেশি হবে না। মাঝরাতের পর থেকেই বিপর্যয় শক্তি হারাবে বলে জানা যাচ্ছে।

আবহাওয়া দফতরের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ বেশি ছিল। তবে বিপর্যয় দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে জলোচ্ছ্বাস কমবে। সৌরাষ্ট্র, কচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বৃষ্টি হবে দক্ষিণ রাজস্থানেও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+