Cyclone Biparjoy: প্রধানমন্ত্রীর ফোন গুজরাতের মুখ্যমন্ত্রীকে, ছাগল বাঁচাতে গিয়ে নিহত বাবা-ছেলে
Cyclone Biparjoy: সাইক্লোন বিপর্যয়ের তাণ্ডব চলল রাত আড়াইটে অবধি। কচ্ছ ও সৌরাষ্ট্রের বেশ কিছুটা অংশে এর প্রভাব ছিল সবচেয়ে বেশি। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বাধিক ১৪০ কিলোমিটার। প্রবল বৃষ্টি হচ্ছে, উপড়ে গিয়েছে বহু বিদ্যুতের খুঁটি।
যুদ্ধকালীন তৎপরতায় অবস্থা সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে এনডিআরএফ-সহ বিপর্যয় মোকাবিলা দল। উপকূলীয় এলাকা থেকে এক লাখের কাছাকাছি মানুষকে সরানো গেলেও প্রাণহানি এড়ানো গেল না।

সরকারিভাবে কারও মৃত্যুর খবর এখনও অবধি স্বীকার করা না হলেও সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, বিপর্যয়ের তাণ্ডবে ২ জনের মৃত্যু হয়েছে ভাবনগর জেলায়। জানা গিয়েছে, কয়েকটি ছাগল জলে আটকে পড়েছিল। সেগুলিকে উদ্ধার করতে গিয়েই জলের তোড়ে ভেসে মৃত্যু হয় বাবা ও ছেলের।
#WATCH | Gujarat CM Bhupendra Patel assesses the impact of cyclone #Biparjoy, at the State Emergency Operation Center in Gandhinagar pic.twitter.com/xgRN7GjfCF
— ANI (@ANI) June 16, 2023
গুজরাতের রিলিফ কমিশনার অলোক পাণ্ডে জানিয়েছেন, ঝড়ের তাণ্ডবে প্রায় ২২ জন আহত হয়েছেন। ২৩টি গবাদি পশু মারা গিয়েছে। গাছ উপড়ে গিয়েছে ৫২৪টি। বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় ৯৪০টি গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শক্তি হারিয়ে বিপর্যয় গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। প্রাকৃতিক দুর্যোগ চলবে দক্ষিণ রাজস্থানেও।
માનનીય વડાપ્રધાન શ્રી નરેન્દ્રભાઈ મોદીએ ટેલીફોનિક વાતચીત કરીને ગુજરાત પર તોળાઈ રહેલા બિપરજોય વાવાઝોડાની પરિસ્થિતિની સંપૂર્ણ વિગતો મેળવી. તેઓશ્રીએ ગીર ફોરેસ્ટના સિંહ સહિત વન્યપ્રાણીઓની સલામતીની ચિંતા વ્યક્ત કરીને તેમની કાળજીની વ્યવસ્થાની પૃચ્છા પણ કરી હતી.
— Bhupendra Patel (@Bhupendrapbjp) June 15, 2023
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপর্যয়ের ল্যান্ডফলের পর গতকাল রাতে কথা বলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে। প্যাটেল জানান, সবিস্তারে প্রধানমন্ত্রীকে পরিস্থিতির কথা জানিয়েছি। গির অভয়ারণ্যে সিংহ-সহ অন্যান্য পশুদের সুরক্ষিত রাখতে প্রশাসন কী কী ব্যবস্থা নিয়েছে সেটাও জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। গান্ধীনগরে বিপর্যয় মোকাবিলার কাজের তদারকিও করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীকে আধিকারিকরা জানিয়েছেন, কচ্ছ, জুনাগড়, দেবভূমি দ্বারকা থেকে লাখখানেক মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন বিভাগ বন্যপ্রাণীদের নিরাপদে রাখার জন্য ১৮৪টি র্যাপিড অ্যাকশন স্কোয়াড গঠন করেছে। এশিয়াটিক লায়ন জোনে যে গাছগুলি উপড়ে গিয়েছে তা সরানোর কাজ চলছে।
બિપરજોય વાવાઝોડાની હાલની સ્થિતિ અંગેની માહિતી સ્ટેટ ઇમરજન્સી ઓપરેશન સેન્ટર ખાતે બેઠક કરીને મેળવી. દરિયાકાંઠાના જિલ્લાતંત્રો સાથે સતત સંપર્કમાં છું અને આપત્તિ વ્યવસ્થાપન અંગેની વિગતો મેળવી જરૂરી દિશાનિર્દેશ આપી રહ્યો છું. pic.twitter.com/a5s6yMT6E9
— Bhupendra Patel (@Bhupendrapbjp) June 15, 2023

রেডিও-কলারড সিংহগুলিকে স্যাটেলাইট সিগন্যালের মাধ্যমে এবং বাকিগুলিকে বন দফতরের কর্মীরা চিহ্নিত করার চেষ্টা করছেন। গুজরাত সরকার বিপর্যস্ত এলাকাগুলিতে জল, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ জোরকদমে করছে। রাস্তায় যে গাছ বা খুঁটি উপড়ে গিয়েছে তা সরানোর কাজও চলছে।












Click it and Unblock the Notifications