Cyclone Biparjoy: শক্তি বাড়িয়ে আরও ভয়ঙ্কর হচ্ছে ঘূর্ণিঝড়, 'বিপর্যয়'-র আশঙ্কায় উপকূলে মোতায়েন NDRF
Cyclone Biparjoy: আরও শক্তি বাড়াচ্ছে বিপর্যয়। বিপর্যয়ের ধাক্কায় দেরিতে হলেও কেরলে বর্ষা প্রবেশ করেছে। কিন্তু আরব সাগরে এখনও শক্তি বাড়িয়ে চলেছে বিপর্যয়। আগামী ৪৮ ঘণ্টায় সেটি আরও শক্তিশালী হয়ে উঠবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।
এর অভিমুখ পাকিস্তানের দিকে হলেও ভারতের উপকূলেও তার প্রভাব পড়বে। বিশেষ করে গুজরাত উপকূলে প্রভাব পড়বে ঘূর্ণিঝড় বিপর্যয়ের। আরব সাগরে তৈরি হওয়া মরশুমের প্রথম ঘূর্ণিঝড় বিপর্যয়। এই বছরের প্রথম ঘূর্ণিঝড় মোখার অভিমুখ ছিল মায়ানমার এবং বাংলাদেশ। ভয়াবহ ছিল তার গতিবেগ। ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার বেগে মায়ানমার এবং বাংলাদেশের কক্স বাজারে আছড়ে পড়েছিল মোখা।

তারপরে আবার আরব সাগরে তৈরি হতে শুরু করে বিপর্যয়। তার জেরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু থমকে গিয়েছিল মাঝপথে। সব জলীয় বাষ্প শুষে নিয়ে শক্তি বাড়াচ্ছিল বিপর্যয়। প্রায় ১ সপ্তাহ দেরিতে কেরলে বর্ষা প্রবেশ করেছে এবার। তার অন্যতম কারণ ছিল সেই বিপর্যয়। আবার এই বিপর্যয়ের ধাক্কাতেই গতি পায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।

মৌসম ভবন জানিয়েছে এর সরাসরি কোনও প্রভাব ভরতে পড়বে না। পাকিস্তানের করাচি বন্দরে ল্যান্ডফল করতে চলেছে বিপর্যয়। তার আগে লাগাতার শক্তি বাড়িয়ে চলেছে বিপর্যয়। আগামী ৪৮ ঘণ্টায় আরব সাগরে আরও শক্তি বৃদ্ধি করবে বিপর্যয়। তার প্রভাব ভারতের উপকূলবর্তী কয়েকটি জায়গায় পড়তে শুরু করেছে।
গোয়া, মহারাষ্ট্র এবং গুজরাত উপকূলে ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাব পড়তে শুরু করেছে। গুজরাতে এর প্রভাব বেশি পড়বে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি। ইতিমধ্যেই আরব সাগরের উপকূলবর্তী একাধিক রাজ্যকে সতর্ক করা হয়েছে। মহারাষ্ট্র, গোয়া এবং গুজরাতের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আগামী ২ দিনে শক্তি বাড়িয়ে বিপর্যয় পাকিস্তান উপকূলের দিকে এগোতে শুরু করবে। তার প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। গোয়া এবং গুজরাত উপকূলে ঝোড়ো হাওয়া বইছে। সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। গুজরাত উপকূলে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখা হয়েছে।
গুজরাতের জামনগর এলাকা থেকে ৭৬০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিচ্ছে। উপকূলবর্তী প্রায় ২২টি গ্রাম খালি করে দেওয়া হয়েছে। জাতিয় বিপর্যয় মোকাবিলা দফতরের ১৫টি টিমকে প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের ১১টি টিম কাজ করছে। খোলা হয়েছে কনট্রোল রুমও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications